স্টারলাইন পরিবহনের বাস থেকে ৭ রোহিঙ্গা আটক
স্টারলাইন পরিবহনের একটি বাস থেকে ৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। ফেনীর মহিপালে শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা বাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রবিউল আলম, সৈয়দ নুর, ওমর ফারুক, রশিদ আহম্মদ, রুহুল আমিন, ইউনুছ ও শিশু হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনী থেকে কয়েকজন শিক্ষার্থী কক্সবাজার ভ্রমণে যায়। শুক্রবার রাতে তারা সেখান থেকে স্টারলাইন পরিবহনের একটি বাসে ফেরার পথে বাসের কয়েকজন যাত্রীর কথাবার্তা ও আচরণ দেখে রোহিঙ্গা বলে সন্দেহ করেন। পরে বাসটি ফেনীর মহিপালে পৌঁছালে শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়।






আপনার মতামত লিখুন