স্বামী-সন্তানকে রেখে ভিক্ষুকের সঙ্গে পালালেন এক নারী
ওই নারী প্রায়ই ভিক্ষুকের সাথে চ্যাট করতেন এবং ফোনে কথা বলতেন
৬ সন্তান ও স্বামীকে ফেলে ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন এক নারী। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। পুলিশও অভিযুক্ত ভিক্ষুকের খোঁজ শুরু করেছে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের হারদোই জেলার ৩৬ বছর বয়সী এক নারী তার স্বামী এবং ছয় সন্তানকে পরিত্যাগ করে একজন ভিক্ষুকের সাথে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বামী রাজু ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ৪৫ বছর বয়সী রাজু বলেছেন, তিনি তার স্ত্রী রাজেশ্বরী এবং তাদের ছয় সন্তানের সাথে হারদোইয়ের হরপালপুর এলাকায় থাকেন। মাঝে মাঝে তাদের পাড়ায় ভিক্ষা করতে আসতেন পঁয়তাল্লিশ বছরের নানহে পণ্ডিত। নানহে নামের ওই ভিক্ষুক প্রায়ই রাজেশ্বরীর সাথে চ্যাট করতেন এবং তারা ফোনে কথাও বলতেন বলেও তিনি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তারা এখন অভিযুক্ত ভিক্ষুক নানহে পণ্ডিতকে খুঁজছে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
এই আইনে বলা হয়েছে, “কেউ যদি কোন নারীকে অপহরণ করে বা অপহরণ করে… তবে অভিযুক্তকে দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে এবং একইসঙ্গে জরিমানাও দিতে হতে পারে।”






আপনার মতামত লিখুন