খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেট’ সিস্টেম ব্যবহার করবে সেনা ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৯:২২ পূর্বাহ্ণ
ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেট’ সিস্টেম ব্যবহার করবে সেনা ইন্স্যুরেন্স

সেনা কল্যাণ সংস্থার অঙ্গপ্রতিষ্ঠান সেনা ইন্স্যুরেন্স পিএলসিকে অ্যাডভান্সড ক্যাশ মানেজমেন্ট সল্যুশন দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে সেনা ইনস্যুরেন্সের ফাইন্যান্সিয়াল অপারেশনস আরও সহজ ও সুবিধাজনক হবে।

এই চুক্তির অধীনে সেনা ইন্স্যুরেন্স ব্র্যাক ব্যাংকের অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে সেন্ট্রালাইজড সিস্টেমে নিজেদের পেমেন্ট, কালেকশন ও রিকনসিলিয়েশন কার্যক্রম আরও সহজ ও ঝামেলাহীনভাবে পরিচালনা করতে পারবে। ‘কর্পনেট’-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সরাসরি ট্রানজ্যাকশন প্রসেসিং, রিয়েল-টাইম রিপোর্টিং এবং ইনভয়েসিংয়ের সুবিধা পাবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের ডিরেক্ট ডেবিট ফাংশনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ডিপোজিট ট্র্যাকিং ও রিকনসিলিয়েশন কার্যক্রম হবে নির্বিঘ্ন ও আরও উন্নত।

এছাড়াও, সেনা ইন্স্যুরেন্স রিয়েল-টাইম স্টেটমেন্ট ডেটাতে অ্যাক্সেস পাবে, যা প্রতিষ্ঠানটিকে ওভার-দ্য-কাউন্টার এবং ডিরেক্ট ডেবিট ইনস্ট্রাকশন থেকে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন সংক্রান্ত তথ্য সরবরাহ করবে। এই বৈশিষ্ট্যটি বিমা প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা এবং গ্রহণযোগ্যতা বাড়াবে।

ব্র্যাক ব্যাংক সেনা ইন্স্যুরেন্সের সাথে একটি ব্যাংকাসুরেন্স চুক্তিও স্বাক্ষর করে। এর ফলে সেনা ইন্স্যুরেন্স আগামীতে ব্যাংকটির ব্যাংকাস্যুরেন্স বিজনেস পার্টনার হিসেবে কাজ করতে পারবে। এই পারস্পরিক সহযোগিতার ফলে প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাব্যক্ত করেন প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ব্র্যাক ব্যাংকের ১৮৭টি ব্রাঞ্চ এবং ৭৪টি সাব-ব্রাঞ্চের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সুবিধা কাজে লাগিয়ে সেনা ইন্স্যুরেন্স সারাদেশে নিজেদের কালেকশন কার্যক্রম আরও সুবিধাজনকভাবে পরিচালনা করতে পারবে। ব্র্যাক ব্যাংকের ২৪/৭ ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করবে, যা প্রতিষ্ঠানটির অপারেশনাল ফ্লেক্সিবিলিটি নিশ্চিত করার পাশাপাশি কার্যকারিতাও নিশ্চিত করবে।

৩০ ডিসেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সেনা ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. শফিক শামীম, পিএসসি (অব.), II (Cert), ABIA, এবং ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) এ.কে.এম তারেক, হেড অব এসএমই লায়বিলিটি অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মাহবুবুর রহমান এবং এসএমই ব্যাংকিংযের হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) এস.এম. আলমগীর হোসেন।

এই চুক্তিটি ব্যতিক্রমী সেবার সাথে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে গ্রাহক-কেন্দ্রিক ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদানে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি