খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সামিট পাওয়ারের নতুন এমডি মেজর জেনারেল (অব:) ড. মনিরুল ইসলাম আখন্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
সামিট পাওয়ারের নতুন এমডি মেজর জেনারেল (অব:) ড. মনিরুল ইসলাম আখন্দ

মেজর জেনারেল (অব:) ড. মনিরুল ইসলাম আখন্দ, এনডিসি, পিএসসি, পিএইচডি- স্বদেশ বাংলা

সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন থেকে মেজর জেনারেল (অব:) ড. মনিরুল ইসলাম আখন্দ, এনডিসি, পিএসসি, পিএইচডি।  আজ (০১ জানুয়ারি) থেকে প্রতিষ্ঠানটিতে যোগদান করেছেন তিনি।

তিনি ১৯৮৭ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে তিনি কমান্ড, স্টাফ এবং নির্দেশনামূলক কার্যক্রমের মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখেছন। পদাতিক কোম্পানি, ব্যাটালিয়ন এবং ব্রিগেড কমান্ড করার পাশাপাশি তিনি ডিরেক্টর ওভারসিজ অপারেশনস/এএইচকিউ, ডিজি ইন্টেলিজেন্স/এএফডি, কলেজ সেক্রেটারি/এনডিসি ইত্যাদি পদেও দায়িত্ব পালন করেছেন। জেনারেল আখন্দ সাবেক যুগোস্লাভিয়া ও লাইবেরিয়ায় দুটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (USCENTCOM) সদর দপ্তরে দুই বছরের বেশি সময় কর্মরত ছিলেন। ড. আখন্দ নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক। তিনি তুরস্ক, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে অসংখ্য কোর্স ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সামিট পাওয়ারে যোগদানের আগে তিনি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডে (এসইএল) নির্বাহী পরিচালক ছিলেন।

ড. আখন্দ তাঁর কাজের স্বীকৃতি স্বরুপ একাধিক সম্মাননা পেয়েছেন, এর মধ্যে রয়েছে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি থেকে বেস্ট অল-রাউন্ড ক্যাডেট হিসেবে সম্মানজনক ‘সোর্ড অব অনার’, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে প্রশংসনীয় অবদানের জন্য জয়েন্ট সার্ভিস কমেনডেশন মেডেল সহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কাউন্টার-ইন্সারজেন্সি অপারেশন মেডেলে ভূষিত হন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে তিনি পিএইডি ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে এমএসসি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা থেকে এমবিএ এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেছেন। ড. আখন্দ বাংলা, ইংরেজি ও তুর্কি ভাষায় পারদর্শী। তিনি বিস্তৃত পরিসরে ভ্রমণ করেছেন এবং এখন পর্যন্ত অফিশিয়াল ও ব্যক্তিগত কাজে ৬২টি দেশে ভ্রমণ করেছেন ।

তাঁর পূর্বসূরি, ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন, সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং বর্তমানে তিনি সামিট পাওয়ার লিমিটেডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০১১ সালে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি) থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর মোজাম্মেল হোসেন সামিট গ্রুপে যোগ দেন। বাংলাদেশে বিদ্যুৎখাতে অনন্য অবদানের জন্য ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি