খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশের সব ব্যাংকের নিরাপত্তা জোরদারের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
দেশের সব ব্যাংকের নিরাপত্তা জোরদারের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

গতকাল মঙ্গলবার দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নিরাপত্তা জোরদারে কেন্দ্রীয় ব্যাংক একটি চিঠি পাঠিয়েছে। যেসব ব্যবস্থা নিতে হবে, সে সম্পর্কেও ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

ব্যাংক ও ব্যাংকের সব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক। দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলের ক্ষতির প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সব ব্যাংক তাদের ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করবে। প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের নিরাপত্তাব্যবস্থার ত্রুটিবিচ্যুতি চিহ্নিত করে সুপারিশ দেওয়ার জন্য নির্দিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়োগ করবে।

ধোঁয়া ও তাপ চিহ্নিত করার জন্য স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম, আগুন লাগার সংকেত দেওয়ার জন্য ফায়ার অ্যালার্ম ও আগুন নেভানোর ব্যবস্থা কার্যকর রয়েছে কি না, তা পরীক্ষা করে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য চারটি ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

এই চারটি ব্যবস্থা হলো স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম এবং ফায়ার অ্যালার্ম কার্যকর করা; ফায়ার হাইড্রেন্ট, স্প্রিংকলার হেড ও ফায়ার এক্সটিংগুইশার স্থাপন; অগ্নিনির্বাপণ অনুশীলন বা মহড়ার আয়োজন ও স্থানীয়ভাবে সচেতনতামূলক প্রশিক্ষণ আয়োজন এবং অগ্নিনির্বাপণব্যবস্থা পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ করে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।

চিঠিতে ব্যাংকের স্পর্শকাতর স্থানসমূহ, যেমন সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ বিভাগে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়সহ শাখা অফিসগুলোর গুরুত্বপূর্ণ স্থান সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বলেছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যাংকের ব্যবসা কেন্দ্রসহ সব স্থাপনায় অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য তাদের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি