খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টাকা জমানোর সাত উপায়

এ কে এম রাশেদ শাহরিয়ার
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ
টাকা জমানোর সাত উপায়

আপনার যদি অঢেল সম্পদ না থাকে, তাহলে বিপদ-আপদে সঞ্চয়ই হবে মূল ভরসা। কিন্তু টাকা জমাবেন কীভাবে? চলুন, জেনে নেওয়া যাক টাকা জমানোর সাত উপায়।

খরচবিহীন দিনযাপন

সপ্তাহে অন্তত একটি দিন খরচহীন কাটান। ছুটির দিনটাকে বেছে নিতে পারেন। এই দিনে কোনো অর্থ খরচ করবেন না। বাড়িতে থাকা উপকরণেই দিনটি পার করুন।

কম কিনুন, সস্তায় কিনুন

প্রয়োজন ছাড়া কখনোই কিছু কিনবেন না। পোশাক, ফ্যাশনের অনুষঙ্গসহ বহু জিনিস প্রায়ই কেনার দরকার পড়ে না। যত্ন করে ব্যবহার করলে দিব্যি বহুদিন চলে যায়। আর যখন যা কিনবেন, সেটির জন্যও অতিরিক্ত ব্যয় করবেন না। সুপারশপে আরামে কেনাকাটা করা গেলেও সেখানে খরচ বেশি। অবশ্য মূল্যছাড়ের সুবিধা থাকলে কাজে লাগাতে পারেন।

টেকসই উপকরণ ব্যবহার করুন

এমন জিনিস বেছে নিন, যা বহুবার ব্যবহার করা যায়। যেমন টিস্যু পেপারের বিকল্প হিসেবে রুমাল। ওয়ান টাইম সামগ্রী এড়িয়ে চলুন। এমন কাপড় কিনুন, যেটির রং পাকা। তা ছাড়া বহু জিনিসই কিন্তু রিসাইক্লিং বা আপসাইক্লিং করা যায়।

খরচ যা করবেন, নগদে করুন

জীবনযাপনের জন্য কিছু খরচ তো আপনাকে করতেই হবে। এই খরচ করুন নগদ টাকায়। অর্থাৎ কার্ডের ব্যবহার এড়িয়ে চলুন। কার্ডে খরচ করলে বেহিসাবি হয়ে পড়ার ঝুঁকি থাকে। তা ছাড়া ডেবিট কার্ডে মূল্য পরিশোধের জন্য কোথাও কোথাও বাড়তি অর্থ পরিশোধ করতে হতে পারে।

আর ক্রেডিট কার্ডে মূল্য পরিশোধ কিন্তু একধরনের ঋণ, যা আপনাকেই পরে শোধ করতে হবে। তার চেয়ে বরং হাতে হাতে খরচ করুন। আবার ধরুন, মুঠোফোনভিত্তিক লেনদেনে ক্যাশব্যাকের সুযোগ পেলেন, তাহলে সেটি কাজে লাগাতে পারেন।

বাইরের খাবার খাবেন না

কাজের জায়গায় খাবার কিনে খান? বাড়ি থেকে নিয়ে যান। বাড়ির খাবার দিয়ে পিকনিকও করতে পারেন। উৎসব-আয়োজনের রান্নাও বাড়িতে হোক। তবে রান্নার সব দায়িত্ব কারও একার ওপর চাপিয়ে দেবেন না।

তাতে তিনি হাঁপিয়ে উঠবেন। আর তাঁকে এই চাপ থেকে মুক্তি দিতে হয়তো বাইরে খাওয়ার প্রয়োজন দেখা দেবে। তার চেয়ে বরং রান্নার কাজ, এমনকি সব গুছিয়ে রাখা অবধি রান্নাঘরের কাজগুলো সবাই হাতে হাতে করুন। এতে পারিবারিক বন্ধন দৃঢ় হবে। আর বাড়ির খাবার খেলে খাদ্যবাহিত রোগের ঝুঁকিও কমবে।

ঘরের খাবারেও খরচ কমান

তালিকা ছাড়া বাজার করবেন না। কখনোই অতিরিক্ত পদ রান্না করবেন না। কম খরচে আমিষসহ সব পুষ্টি উপাদান গ্রহণ করতে চেষ্টা করুন। এই যেমন নানা রকম ডাল ও বীজ থেকে অনেকটা আমিষ পাবেন। খানিকটা প্রাণীজ আমিষের ব্যবস্থা করতে পারলে তা অন্তঃসত্ত্বা কিংবা স্তন্যদানকারী মা এবং বাড়ন্ত শিশু–কিশোরদের জন্য বরাদ্দ রাখুন।

যেসব খাদ্য উপকরণের খোসা ও বীজ খাওয়া যায়, সেগুলো ফেলবেন না। পুষ্টি তো পাবেনই, উপরন্তু একটা আলাদা পদ তা দিয়ে তৈরি হয়ে যেতে পারে। বিভিন্ন সময় বন্ধু-স্বজনদের আমন্ত্রণ জানাতে প্রথাগত উপায়ের বাইরে গিয়ে ওয়ান ডিশের আয়োজন করতে পারেন। অর্থাৎ, সেখানে প্রত্যেকেই একেকটি পদ আনবেন।

অন্যান্য অপচয়ও এড়িয়ে চলুন

বাজেট করে খরচ করুন। বিদ্যুৎ ও অন্যান্য শক্তির অপচয় রোধ করুন। দিনের আলো কাজে লাগান। রাতে কাজ করুন কম। আবার, বিনোদনের খোঁজ মিলতে পারে ইন্টারনেটেই। সে ক্ষেত্রে টেলিভিশনের কেব্‌ল সংযোগ বাদ দিতে পারেন।

সিনেমা হলে না গিয়ে বাড়িতে দেখুন সবাই মিলে। খুব প্রয়োজন না পড়লে জিমনেসিয়ামে খরচ করবেন না। শরীরচর্চার অন্যান্য অনেক সুযোগ এমনিতেই মিলবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি