খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিপিএলঃ সিলেটকে হারিয়ে জয় পেল রংপুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ণ
বিপিএলঃ সিলেটকে হারিয়ে জয় পেল রংপুর

অধিনায়ক নুরুল হাসান সোহান ১৭০.৮৩ স্ট্রাইক রেটে খেলেছেন ২৪ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস। যদিও সবমিলিয়ে ১৫৫ রানের বেশি তুলতে পারেনি ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। সেই রান তাড়া করতে নেমেও মুখ থুবড়ে পড়েছেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা। জর্জ মানজি, জাকির হাসান, পল স্টার্লিংরা দ্রুতই ফিরলে জুটি গড়ে সিলেটকে আশা দেখানোর চেষ্টা করেন রনি তালুকদার ও জাকের আলী অনিক।

তাদের দুজনের কেউই অবশ্য টি-টোয়েন্টি মেজাজে রান তুলতে পারেননি। ১১৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করা রনি আউট হয়েছেন ৪১ রানে। দলের অন্যতম তারকা ব্যাটার জাকের ফিরেছেন ৭২.৭৩ স্ট্রাইক রেটে ২৪ রান করে। শেষের দিকের ব্যাটারা কেবলই আসা-যাওয়ার মিছিলে ছিলেন। নাহিদ রানা ও খুশদিল শাহর দারুণ বোলিংয়ে সিলেট থেমেছে ১২১ রানে। সিলেটকে ৩৪ রানে হারিয়ে টানা দুই ম্যাচেই জয় পেল রংপুর।

মিরপুরে জয়ের জন্য ১৫৬ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি সিলেটের। ইনিংসের দ্বিতীয় ওভারেই কামরুল ইসলাম রাব্বির দারুণ এক ইয়র্কারে বোল্ড ফিরেছেন মানজি। দারুণ ছন্দে থাকলেও সিলেটের হয়ে বিপিএলের শুরুটা ভালো হলো হয়নি ২ রান করা বাঁহাতি এই ওপেনারের। দ্বিতীয় উইকেট জুটিতে জাকির ও রনি প্রতিরোধের চেষ্টা করলেও তা কাজে দেয়নি। নাহিদের গতিময় ডেলিভারিতে বলের লাইনেই যেতে পারেননি জাকির।

বোল্ড হয়ে ফিরতে হয়েছে ১৮ রান করা বাঁহাতি এই ব্যাটারকে। চারে নেমে নাহিদকে ছক্কা মেরে নিজের রানের খাতা খুলেছিলেন স্টার্লিং। তবে সেই ওভারের শেষ বলে বাংলাদেশের তরুণ পেসারকে ছক্কা মারতে গিয়ে হেলসের হাতে ক্যাচ দিয়েছেন। ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে সিলেট। সেখান থেকে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন রনি ও জাকের।

যদিও প্রত্যাশা মিটিয়ে দ্রুত রান তুলতে পারেননি তারা দুজন। ৩৮ রানের জুটি ভেঙেছেন খুশদিল। বাঁহাতি স্পিনারকে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন ৪১ রান করা রনি। পরের বলে আউট হয়েছেন আরিফুল হক। উইকেট থেকে বেরিয়ে এসে লেগ সাইডে ঠেলে দিয়ে রান নিতে চেয়েছিলেন তিনি। তবে বলের লাইন মিস করায় অনায়াসে স্টাম্পিং করেছেন সোহান। টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন খুশদিল।

হ্যাটট্রিক ডেলিভারিতে খুশদিলের বলের লাইন মিস করেছিলেন সামিউল্লাহ শেনওয়ারি। বল প্যাডে আঘাত করতেই আবেদন করেন রংপুরের ফিল্ডাররা, অনফিল্ড আম্পায়ারও আউট দেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি আফগান এই ব্যাটার। ৮ রানে ফিরেছেন নাহিদের বলে সাইফের হাতে ক্যাচ দিয়ে। পরের ব্যাটাররা কেবল হারের ব্যবধান কমিয়েছেন। রংপুরের হয়ে নাহিদ চারটি, খুশদিল ও মোহাম্মদ সাইফউদ্দিন দুটি উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরেরও। প্রথম ম্যাচের মতো এদিনও ব্যর্থ হয়েছেন হেলস, টেলররা। তিনে নামা সাইফও সুবিধা করতে পারেননি। তবে জুটি গড়ে ২০১৭ সালের চ্যাম্পিয়নদের এগিয়ে নেয়ার চেষ্টা করেন খুশদিল ও ইফতিখার। তারা দুজনে মিলে যোগ করেন ৪১ রান। খুশদিলের বিদায়ে ভাঙে তাদের দুজনের জমে ওঠা জুটি।

ডানহাতি লেগ স্পিনারের লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে সীমানার খুব কাছে দাঁড়িয়ে থাকা জর্জ মানজির হাতে ক্যাচ দিয়েছেন খুশদিল। আগের ম্যাচে দারুণ এক ক্যামিও ইনিংস খেলা এই ব্যাটার এবার আউট হয়েছেন ২১ রানে। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন ইফতিখার ও সোহান। যেখানে ৬৫ রানের জুটিতে বেশিরভাগ রানই এসেছে রংপুরের অধিনায়কের ব্যাট থেকে।

চার-ছক্কায় ২৪ বলে খেলেছেন ৪১ রানের ক্যামিও ইনিংস। ১৯তম ওভারে ব্যাটিংয়ে এসে ২০০ স্ট্রাইক রেটে ১৬ রান করেছেন শেখ মেহেদীও। দলের বিপর্যয়ে উইকেটে থিতু হওয়া ইফতিখার অপরাজিত ছিলেন ৪৭ রান। সিলেটের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি