১৮ বনকর্মীকে উদ্ধার, শামলাপুর থেকে ৭ কৃষক অপহরণ
টেনাফে ১৮ বনকর্মীকে উদ্ধার করেছে র্যাব- স্বদেশ বাংলা
১৮ বনকর্মীকে অবশেষে উদ্ধার করেছে র্যাব। কক্সবাজারের টেকনাফ থেকে তারা অপহৃত হয়েছিলেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে টেকনাফের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে র্যাব। তবে এর আগে অপহরণকারীরা জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) কামরুজ্জামান বলেন, পাহাড়ে কাজ করার সময় ১৯ জন শ্রমিককে অপহরণের পর থেকে র্যাব অভিযানে নামে। এর প্রেক্ষিতে আজ বিকেলে টেকনাফ গহীন পাহাড় থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান।
এ ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই মঙ্গলবার সকালে টেকনাফের হোয়াইক্ষ্যং-শামলাপুর সড়ক অবরোধ করে আরও ৭ কৃষককে অস্ত্রের মুখে অপহরণের খবর পাওয়া গেছে।






আপনার মতামত লিখুন