খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, ভাইস চেয়ারম্যান রাশেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ণ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, ভাইস চেয়ারম্যান রাশেদ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী এমটিবি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং রাশেদ আহমেদ চৌধুরী মিউচুয়াল ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩১৪ তম সভায় উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

সৈয়দ মঞ্জুর এলাহী আমেরিকান চেম্বার অফ কমার্স (অ্যামচেম), বাংলাদেশ কর্তৃক “বিজনেস এক্সিকিউটিভ অফ দ্য ইয়ার ২০০০” এবং ডেইলি স্টার এবং ডিএইচএল ওয়ার্ল্ড-ওয়াইড এক্সপ্রেস দ্বারা স্পনসরকৃত “বিজনেস পার্সন অফ দ্য ইয়ার ২০০২” পুরস্কার সহ বাণিজ্য ও শিল্পে অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।

একজন বিশিষ্ট শিল্পপতি হওয়ার পাশাপাশি, তিনি নেতৃত্বের গুণাবলী, পেশাদারিত্ব, নির্দলীয় এবং দেশব্যাপী গ্রহণযোগ্যতার জন্য ১৯৯৬ এবং ২০০১ সালে দুইবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিযুক্ত হন।

তিনি বাংলাদেশের একটি নেতৃস্থানীয় ব্যবসায়িক সংগঠন এপেক্স গ্রুপের চেয়ারম্যান। এছাড়াও তিনি গ্রে অ্যাডভারটাইজিং (বাংলাদেশ) লিমিটেড, কোয়ান্টাম কনজ্যুমার সলিউশন লিমিটেড, মানুষের জন্য ফাউন্ডেশন, সানবিমস স্কুল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন। তিনি ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, দ্যা ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পরিচালক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের সদস্য, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি অত্র ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে গত দুই বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

রাশেদ আহমেদ চৌধুরী ভাইস চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণের আগে তিনি ব্যাংকের বোর্ড ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি এবিসি বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান, অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড (এবিসি) এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক।

তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) বোর্ড অফ ট্রাস্টিজের একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং প্রাক্তন চেয়ারম্যান। তিনি ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের (আইআইইআইএন্ডএইচ) ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) সেন্টারের ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি চৌধুরী চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যুক্তরাজ্যের একজন সদস্য।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি