খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হেলিকপ্টার বিতর্ক, যা বলছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ
হেলিকপ্টার বিতর্ক, যা বলছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক হচ্ছে। তিনি গত ছয় দিনে ২৮ বার হেলিকপ্টারে চড়েছেন বলে দাবি করেছেন অনেকে।

এ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে ছয় দিনে শুধু ১০টি উপজেলায় সফর করা যাচ্ছিল। সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ।

পোস্টে বলা হয়েছে, উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন। ফলে ছয় দিনে ২২টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কাভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়।

এতে আরও বলা হয়, বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসাসহ মোট ছয় বার হেলিকপ্টারে যাতায়াত করেন তিনি। গত বুধবার একদিনে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এবং নীলফামারী এই তিন জেলায় মোট ৪টি উপজেলায় ৫টি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সড়কপথে এই একদিনেই প্রায় ২৫০ কিলোমিটারের সফর করে ৫টি মতবিনিময় সভায় অংশগ্রহণ অসম্ভব। এছাড়াও দীর্ঘদিন ঢাকার বাইরে থাকলে মন্ত্রণালয়ের কার্যক্রম মন্থর হয়ে যাবে বলে অত্যন্ত কম সময়ের মধ্যে উত্তরবঙ্গের ২২টি উপজেলা পরিদর্শন ও মতবিনিময়ের প্রোগ্রাম ডিজাইন করতে হয়েছে। এছাড়াও সচিবালয়ে আগুন লাগার কারণে সফর স্থগিত করে ঢাকায় চলে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে বলা হয়, আগামী ৪ দিনে আরও ১৬টি উপজেলা সফরের কথা থাকলেও সচিবালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় তৎক্ষণাৎ সফর স্থগিত করে ঢাকায় ফিরে আসেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি