খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সাংবাদিকদের জন্য ‘আর্থিক অনুদান নীতিমালা’ প্রণয়নের কাজ চলছেঃ এম আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ পূর্বাহ্ণ
সাংবাদিকদের জন্য ‘আর্থিক অনুদান নীতিমালা’ প্রণয়নের কাজ চলছেঃ এম আবদুল্লাহ

অন্য পেশার তুলনায় সাংবাদিকদের আয়ুর জায়গাটায় সমস্যা হচ্ছে। সাংবাদিকদের মৃত্যু হার বেশি, শেষ বয়সে অসহায় হয়ে যান। সন্তান যাদের কাছে নেই, ওষুধপত্র খাওয়ার মতো সঙ্গতি নেই। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ এসব কথা বলেছেন। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ উপলক্ষ্যে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় রাজশাহী বিভাগের ৫ জেলার (রাজশাহী, বগুড়া, নাটোর, নওগাঁ ও পাবনা) ২৬ জন সাংবাদিকের মাঝে ১৭ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে এম আবদুল্লাহ বলেন, প্রবীণ সাংবাদিকদের আর্থিক অনুদানের নীতিমালা প্রণয়নে কাজ করছি। অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি আমি মাস ছয়েক দায়িত্বে থাকলে প্রবীণ সাংবাদিকদের জন্য ভাতা চালু করে যাব।

তিনি বলেন, সাংবাদিকদের চিকিৎসার জন্য ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে। যারা পেশাগত দায়িত্ব পালনকালে মামলা-মোকদ্দমার শিকার হন, তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য একটি ল’ইয়ার্স প্যানেল গঠন করা হবে। এছাড়া সরকারি অনুদানের জন্য যোগ্য প্রত্যেক সাংবাদিককে পর্যায়ক্রমে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মুহাম্মদ আবদুল্লাহ বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর দেশের ৩৫০ জন সাংবাদিকের জন্য সম্মানি বরাদ্দের ব্যবস্থা করেছিলাম, সেটি শেষ পর্যায়ে রয়েছে। বরিশাল ও সিলেট দিয়ে প্রথম কিস্তি শেষ হবে। বিভাগীয় শহর ও বৃহত্তর জেলাগুলোতে যাওয়ার চেষ্টা করছি। আমাদের উপদেষ্টা অত্যন্ত সাংবাদিকবান্ধব। তিনি সাংবাদিকদের কাজের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করেন না এবং সাংবাদিকরা এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছেন। গায়েবি জায়গা থেকে ফোন যায় না। আরো কিছু সুখবর আসতে যাচ্ছে।

মুহাম্মদ আবদুল্লাহ বলেন, চিকিৎসার জন্য কী করা যায়, পথ খুজছি। বিশেষভাবে ঢাকায় বড় হাসপাতালে চুক্তির আওতায় সাশ্রয়ী রেটে চিকিৎসা করানোর চেষ্টা করছি। আমাদের নিজস্ব জায়গা বরাদ্দ নেওয়া যায় কিনা সেই প্রাণান্তকর চেষ্টা করছি। যদি নিতে পারি হাই রেস বিল্ডিং হবে। কল্যাণ ট্রাস্টের নিজস্ব অফিস হবে, হাসপাতাল হবে, ডরমিটরি থাকবে, ঢাকার বাইরের সাংবাদিকরা নামমাত্র খরচে যাতে থাকতে পারেন। এছাড়া ভবনের ভাড়া দিয়ে আর্থিকভাবে শক্তিশালী হওয়া যাবে। হাসপাতালে সাংবাদিকরা বিশেষ সুবিধায় চিকিৎসা পাবেন, সেটা চিন্তা-ভাবনায় রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএফইউজের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, সাবেক সভাপতি বিশিষ্ট গবেষক সরদার আব্দুর রহমান, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন প্রমুখ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি