খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মধুবাগে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ
মধুবাগে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

মধুবাগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মধুবাগ উপশাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মধুবাগে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা সাদিকুর রহমান আযহারী।

এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মৌচাক শাখাপ্রধান ড. মোঃ আশরাফ আলী এবং ধন্যবাদ প্রদান করেন মধুবাগ উপশাখা ইনচার্জ মুহাম্মদ আনোয়ারুল কবির। অনুষ্ঠানে গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন, কাজী মোহাম্মদ দাউদ ও ফারুক আহমেদ ভুঁইয়া, সাংবাদিক মোঃ আবুল হোসেন চৌধুরী, সমাজসেবক আবদুল হাই সবুজ, নাজমুল হক মাসুম, খন্দকার রুহুল আমিন ও মোঃ ইউসুফ আলী মোল্লা এবং শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফেরদৌস আরা রাজ্জাকী। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা সাদিকুর রহমান আযহারী বলেন, ১৯৮৩ সালে কিছু নেক মানুষের হাত ধরে পথচলা শুরু হয় ইসলামী ব্যাংকের। বর্তমানে দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ২৭.০২ শতাংশ ইসলামী ব্যাংক সংরক্ষণ করছে।সুদ ভিত্তিক লেনদেনের ভয়াবহতার কথা বলতে গিয়ে, তিনি বলেন কোরআন ও হাদীসে সুদের ১০ টি ভয়াবহতার কথা এসেছে- ১. যে ব্যক্তি সুদ ভিত্তিক লেনদেন করে সে ব্যক্তি সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। কেয়ামতের দিন তাকে বলা হবে অস্ত্র ধর, আল্লাহর বিরুদ্ধে লড়াই কর। (তবারী)

২. যে ব্যক্তি সুদ খাবে ২৪ ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্টের প্রতিটি ইকো সেকেন্টের প্রতিটি প্রতিটি ন্যানো সেকেন্টে আল্লাহর লানত পরতে থাকে। ৩. যে ব্যক্তি সুদ খায় সে ইয়াহুদীদের অনুসরণ করে (সূরা নিসা ১৬০,১৬১)। ৪. যে ব্যক্তি সুদ খায় সে অন্ধকারাচ্ছন্ন বর্বর লোকদেরকে অনুসরণ করে। (মুসলিম)। ৫. যে ব্যক্তি সুদ খায় দুনিয়া ও আখেরাতের জীবনে আল্লাহ তা’য়ালা তাকে রক্তের সাগরে হাবুডুবু খাওয়াবেন। ৬. যে ব্যক্তি সুদ খায় আল্লাহ তাআলা তাকে পাগল বানিয়ে দিবেন। ৭. যে ব্যক্তি সুদ খায় আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত অপদস্ত করবেন। (সুরায়ে বাকারাহ- ২৭৬)। ৮. সুদ আজাবে ধ্বংস হওয়ার কারণ।(বুখারী ও মুসলিম)। ৯. সুদ জেনার চেয়েও ভয়াবহ অপরাধ। এবং ১০. সুদ আল্লাহর পক্ষ থেকে আজাব আশাকে আবশ্যক করে দেয়। (ইমাম মুঞ্জিরী)।

ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ৪২ বছরের পথচলায় ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শরী’আহ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। বর্তমানে ২ কোটি ৪৫ লাখ গ্রাহক সরাসরি ইসলামী ব্যাংকে হিসাব পরিচালনা করছে। আর্থিক পরিষেবা প্রদানের পাশাপাশি মানবকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার মাধ্যমে ইসলামী ব্যাংক গণমানুষের কাছে ইতিবাচক পরিচিতি লাভ করেছে।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের শাখায় প্রদত্ত সকল সেবা উপশাখাগুলোতেও প্রদান করা হয়। তিনি মধুবাগ এলাকার জনগোষ্ঠীর চাহিদা ও গুরুত্ব বিবেচনা করে ইসলামী ব্যাংকের গুণগত ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি