খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শেয়ারের দাম বাড়লে সাধারণ বিনিয়োগকারী বেশি ক্ষতিগ্রস্ত হয়ঃ আইসিবি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ণ
শেয়ারের দাম বাড়লে সাধারণ বিনিয়োগকারী বেশি ক্ষতিগ্রস্ত হয়ঃ আইসিবি চেয়ারম্যান

শেয়ারের দাম বাড়লে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজি আসে আর শেষে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়, বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশর (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমদ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর আইডিইবি ভবনের হল রুমে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত “স্ট্রেটেনিং গভর্নেন্স ফ্রেমওয়ার্ক ওয়ে ফরওয়ার্ড টু এ ভাইরেন্ট ক্যাপিটাল মার্কেট” সেমিনারে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সেমিনার আইসিএসবির সিনিয়র সহ সভাপতি এম নূরুল আলমের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন মো: মহাসিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ ও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স সদস্য কে এ এম মাজেদুর রহমান।কি-নোটা প্রেজেন্টার ছিলেন ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম এবং ডিএসইর ডিপুটি জেনারেল ম্যানাজার সায়েদ মাহমুদ জুবায়ের।

এছড়া প্রতিষ্ঠানিক আলোচনায় অংশ নেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন, চিটাগং স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর এম সাইফুর রহমান মজুমদার এবং ডিএসইসির সিএফও অ্যান্ড ম্যানিজিং ডিরেক্টর এ জি এম সাত্তিকু আহমেদ শাহ।

সেমিনারে আসিবির চেয়ারম্যান বলেন, মার্কেট উঠলেও আমি ভয়ে থাকি আতঙ্কিত হয়ে যায়। সবাই মনে করে, আমি বাজারের ভালো চাই না। আসলে তা না, সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্থ হওয়া ভয় কাজ করে। ২০১০ সালের আমরা সেটা দেখেছি। অথচ কিছু বিনিয়োগকারী না বুঝেই আমাকে দায়ী করে বলে ওমকের চামড়া তুলে নেব আমরা। মার্জিন লোন তুলে দেবার কথা বলেছিলাম তখনও একই ধরণের কথা বলেছিল।
আমার মনে হয়, আসলেই তারা তাদের লাভ ক্ষতির বিষয়টা বুঝতে পারে পারে না ।

তিনি বলেন, প্রথমে কয়েকটি ব্যাংকের দায়িত্ব পেয়েছি বলে শুভেচ্ছা শুনছিলাম, পরে আইসিবিতে বসান হলো। অনেকে মনে করছে খুব ভালো আছি, আসলে আমি আগুনের পাতিলের ওপরে বসে আছি। প্রতিষ্ঠানটি প্রায় ডুবে যেতে বসেছিল, কোন রকমে বাঁচানোর চেষ্টা করছি।

তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা দুই-চার মাসের মধ্যে ভালো অবস্থানে আসবে। আগের মতো দূর্নীতি হচ্ছে না। কিছু দূর্নীতি হলেও, বিদেশে টাকা পাচার বন্ধ হয়েছে। অনেকের শাস্তি হচ্ছে ফলে ভবিষতে অনিয়ম করার সাহস পাবে । সবমিলিয়ে আমি ভালো একটা অর্থনীতির আশা করছি।

মহাসিন চৌধুরী বলেন, পুঁজিবজার সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা একে বারেই কম। নবম শ্রেনী থেকে প্রাতিষ্ঠানিক ভাবে পুঁজিবাজার শিক্ষা অন্তর্ভুক্ত করা উচিত। পুঁজিবাজার সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুপসা থেকে পাতুরিয়া অনলাইন অফলাইন সকল মাধ্যমে সচেতনতা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, পুঁজিবাজারকে ভালো করতে আজকের যে আলোচনা তার অনেক গুলো নিয়ে বর্তমান কমিশন কাজ করছে। বাকি বিষয়গুলোও পুঁজিবাজারের স্বার্থে সংস্কার কমিশনের মাধ্যমে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।

মাজেদুর রহমান বলেন, দীর্ঘ মেয়াদি অর্থ সংগ্রহের জন্য পুঁজিবাজার নাকি ব্যাংক। পুঁজিবাজার এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কিভাবে সরাসরি সহযোগিতার সম্পর্ক স্থাপন করা যায়। সুদের হার কমানসহ পুঁজিবাজারের সার্থে কাজ করতে হবে।

তিনি বলেন, সুকুকের জন্য আইন ভঙ্গ করে আইন করা হয়েছিল। আমরা প্রবল আপত্তি করার পরেও তা আটকানো যায় নি। ভবিষতে এই রকম যেন না হয়, তার জন্য টাক্স ফোর্স কাজ করছে।

মিনহাজ মান্নান বলেন, পুঁজিবাজারে সবচেয়ে বড় সমস্যা সুশাসন। ব্রোকার হাউজের মালিকরা সবাই ব্যাংক ক্রাফট, শুধু মুখের জোর টা আছে। আসলে তেমন কিছুই করার ছিল না, কেবল দেখেছি।

তিনি বলেন, পুঁজিবাজারে ভালো মানের আইপিও আনতে পারলে বিনেয়োগকারীরা আবার বাজারে ফিরে আসবে । কথায় আছে, ন্যাড়া বেল তলায় একবার যায়, কিন্তু আমার ধারণা এক মাত্র ক্যাপিটাল মার্টেকেই বিনিয়োগকারীরা বারবার আসে। আমাদের বিনিয়োগকারীরা কোথাও যায় নি। তারা বসে আছে, ভালো আইপিও তাদের আবার ফিরিয়ে আনবে। শুধু প্রয়োজন সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা।

সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজারের সবচেয়ে বড় সমস্যা হলো গভার্নেন্স ফেলর। কিছু বিষয়ে পাকিস্তানের চাইতে বাংলাদেশ ভালো করলেও এশিয়ার ১১ টি দেশের মধ্যে সবচায়তে খারাপ দুই এর মধ্যে বাংলাদেশের অবস্থান। আইপিও বা মার্কেটে সাপ্লাইটা বাড়াতে হবে। মার্কেটে আইপিও না বাড়াতে পারলে পুঁজি বাড়বে না । মার্কেটের অবস্থাও ভালো হবে না।

তিনি বলেন, ইউপিইউ এর ক্ষেত্রে নতুন পথ বের করতে হবে। আমরা পুরোনো পথে কোন সমাধান পাচ্ছি না। বিএসইসির টু সিসি পদ্ধতি বাতিল করতে হবে, ইচ্ছে করলেই কোন কোম্পানির বোর্ড ভেঙে দিতে পারার কারণে তালিকাভুক্ত হতে অনেক কম্পানি নিরুৎসাহিত হয় । টু সিসি মুলত সাধারণ শেয়ার মালিকদের জন্য করা হলেও আমরা বেশির ভাগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখেছি একটি বিশেষ শ্রেণী সু্বিধা পয় আর ক্ষতিগ্রস্থ হয় সাধারণ বিনিয়োগকারীরা ।

তিনি আরো বলেন, ক্যাপিটাল গেনের ট্যাক্স দেওয়া লাগলেও ক্যাপিটাল লসের ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা নাই। আমরা চাই গভর্নেন্স ব্যবস্থার প্রতিটি বিষয় স্বচ্ছ হোক। বিদেশি এবং মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা উচিত। কিন্তু দুঃখের বিষয় এই ব্যাপারে রাজনৈতিক কোন পদক্ষেপ দেখছি না। এমনকি অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকেও তেমন কিছু দেখছি না।

সাইয়েদ মুহাম্মদ জুবায়ের বলেন, পুঁজিবাজারে কোলিটি কোনো আইপিও নেই। গ্রামীণফোন যখন তালিকা ভুক্ত হয় তখন সাড়ে ৫ লাখের মতো বিও একাউন্ট খুলেছিল। তারমানে ভালো মানের আইপিও আনতে পারলে অবশ্যই বিনিয়োগ আসবে।

সাত্তি আহমেদ শাহ বলেন, ভালো আইপিও ছাড়া আমাদের কাছে কোনো ক্রেতা আসবে না। বিনিয়োগকারীকে বাজারে আনতে হলে অবশ্যই ভালো কোম্পানিকে বাজারে আনতে হবে।

সাইফুর রহমান মজুমদার বলেন, পুঁজিবাজারে সংকটের কারণ হল স্বচ্ছতার অভাব। সুশাসনের কথা বলা হচ্ছে, শুধু পুঁজিবাজর না সকল সেক্টরে সুশাসন ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে এম নূরুল আলম বলেন, পুঁজিবাজারে মানুষের আস্থা ফেরাতে ভালো আইপিওর আনতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে স্বচ্ছতা ও সুশাসন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি