বিআরটি লেনে বিআরটিসির বাস চলাচল রবিবার থেকে শুরু
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম যোগদানের পর থেকে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন। লোকসানে থাকা প্রতিষ্ঠানকে মুনাফা এন দিয়েছেন। এবার বিআরটিকে সহায়তা করছেন যাত্রীসেবা দেয়ার জন্য। বিআরটিসির পরিচালনায় আগামীকাল রবিবার থেকে শিববাড়ি, গাজীপুর বিআরটি লেনে এসি বাস চলাচল শুরু করবে। রবিবার (১৫ ডিসেম্বর) এই বাস সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (১৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে এই তথ্য জানান।
সড়ক পরিবরহন ও সেতু মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে এয়ারপোর্ট পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২ দশমিক ৫ কিলোমিটার পথ চলাচল করবে।
মন্ত্রণালয় আরও জানায়, শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরবর্তীতে বাড়ানো হবে।
বিআরটিসি জানিয়েছে, এই বাস চলাচল তত্ত্বাধান করবেন জোয়ার সাহারা এবং মতিঝিল বাস ডিপোর ম্যানেজার।






আপনার মতামত লিখুন