দরপতনের শীর্ষে জুট স্পিনার্স লিমিটেড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ দশমিক ১৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ দশমিক ২৬ শতাংশ। আর ৪ দশমিক ৭৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪ দশমিক ০৮ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৩ দশমিক ৯৩ শতাংশ, দুলামিয়া কটনের ৩ দশমিক ৮৩ শতাংশ, সালভো কেমিক্যালের ৩ দশমিক ৭১ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ২৬ শতাংশ, এম এল ডাইংয়ের ৩ দশমিক ২২ শতাংশ এবং নাহি এ্যালুমিনিয়ামের শেয়ার দর ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে।






আপনার মতামত লিখুন