সোনার ভরি এক লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা
ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা, যা রবিবারও ছিল এক লাখ ৩৭ হাজার ২২৭ টাকা।
সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।






আপনার মতামত লিখুন