খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

তিরে এসে তরী ডুবল বাংলাদেশের যুবাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৮:২০ অপরাহ্ণ
তিরে এসে তরী ডুবল বাংলাদেশের যুবাদের

শ্রীলঙ্কান ‍যুবাদের বিপক্ষে নিশ্চিত জয় ছাপিয়ে শঙ্কার মুখে পড়ে বাংলাদেশ। দুর্ভাগ্যজনক চার রানআউটে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে তিরে গিয়েও তরী ভেড়ানো হয়নি বাংলাদেশের। লঙ্কানরা গ্রুপপর্বের শেষ ম্যাচটি ৭ রানে জিতে নিয়েছে। অথচ ওপেনার কালাম সিদ্দিকী অ্যালেন ব্যক্তিগত সেঞ্চুরি এবং বাংলাদেশ হাঁটছিল জয়ের পথে। কিন্তু পা বিছিয়ে রিভার্স সুইপ খেলতে গিয়ে উভয় সম্ভাবনাই মাটি করেছেন এই ওপেনার। 

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৪৯.২ ওভারে ২২৮ রান তুলতেই সব উইকেট হারায়। বিমাথ দিনসারার ব্যক্তিগত সেঞ্চুরিতে সেই চ্যালেঞ্জিং পুঁজি এসেছে। ১০৬ রান করেছেন তিনি। লঙ্কান যুবাদের দেওয়া লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ২২১ রানেই অলআউট হয়েছে। যদিও প্রথম দুই ম্যাচ জেতায় যুব এশিয়া কাপের সেমিফাইনালে যেতে বাধা নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে।

২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় যুব টাইগাররা। এরপর কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরারের উদ্বোধনী জুটি ভাঙে ৫২ রানে। ব্যক্তিগত ২৪ রানে জাওয়াদের বিদায় নেন রানআউট হয়ে। পুরো ম্যাচে বাংলাদেশের বড় আক্ষেপও সম্ভবত এটাই থাকবে। কারণ এই ওপেনারকে দিয়ে শুরু হয়ে আরও তিন ব্যাটারের বিদায় হয়েছে দুর্ভাগ্যের রানআউটে কাটা পড়ে।

এরপর বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৮) এবং মোহাম্মদ শিহাব জেমস (৬) দুজনেই বিদায় নেন দ্রুত। ৯৮ রানে ৩ উইকেট হারানো যুব টাইগারদের পথ দেখানোর দায়িত্ব নেন কালাম-দেবাশীষ দেবা জুটি। দুজন মিলে ৭৪ রানের জুটি গড়েন। এরপরই ছন্দপতন হয় কালামের বিদায়ে। ১৩৪ বলের ইনিংসে তিনি ৫ রানের আক্ষেপে পোড়েন। ৮টি চার ও এক ছক্কায় ৯৫ রান করেন কালাম সিদ্দিকী। এর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।

দেবাশীর্ষ করেছেন ৩২ রান। টেলএন্ডারে নেমে ২৪ রানে অপরাজিত ছিলেন ফরিদ হাসান। সামিউন বাসির করেন ১৪ রান। দ্রুত রানআপে তারা জয়ের সম্ভাবনা জাগালেও ৩ বল বাকি থাকতেই বাংলাদেশ অলআউট হয়ে যায় ২২১ রানে। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ভিহাস থিউমিকা।

এর আগে আল ফাহাদ ও রিজান হাসানদের দারুণ বোলিংয়ে লঙ্কানদের রানের চাকায় কিছুটা লাগাম পড়ে। যদিও ১০৬ রানের ইনিংস খেলে জয়ের জন্য যথেষ্ট পুঁজি এনে দেন বিমাথ দিনসারা। এ ছাড়া ভিহাস ২২, লাকভিন আবেসিংহে ২১ এবং ভিমান চামুদিথা ২০ রান করেন। বাংলাদেশের পক্ষে ফাহাদ সর্বোচ্চ ৪টি এবং রিজান নেন ৩ উইকেট।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি