খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আইরিশ নারী ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করল বাংলার টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ
আইরিশ নারী ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করল বাংলার টাইগাররা

আয়ারল্যান্ড নারী দলের জন্য সিরিজের শেষ ম্যাচটি ছিল মান বাঁচানোর লড়াই। তবে এই ম্যাচেও তারা ঘুরে দাঁড়াতে পারল না। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করল টাইগ্রেসরা।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ৩৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম ওভারেই মুর্শিদাকে হারায় স্বাগতিকরা। ১৬ বলে ৮ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৯ রানের উদ্বোধনী জুটি।

তবে সেই ক্ষতে ভালোভাবেই প্রলেপ দেন আরেক ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন। শারমিন ৮৮ বলে ৭২ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। ফিফটি করেছেন ফারজানাও। তবে দুজনের কেউই ম্যাচ শেষ করে আসতে পারেননি।

শেষদিকে সুবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি অপরাজিত ছিলেন ১৮ রান করে। আর মুস্তারি করেছেন অপরাজিত ৭ রান।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে আয়ারল্যান্ডের। আইরিশ ওপেনার সারাহ ফোর্বসকে ফিরিয়ে স্বাগতিক দলকে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন। ১৮ বলে ৫ রান করে বোল্ড হন সারাহ।

দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টারকে নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আরেক ওপেনার গ্যাবি লুইস। ৪৮ রান ব্যাপ্তির জুটিটি ভাঙেন রাবেয়া। ৪০ বলে ২৩ রান করে তার শিকার হয়ে ফেরেন হান্টার। শুরুর দুই ব্যাটার ইনিংস বড় করতে না পারলেও গ্যাবি লুইস এদিন ব্যক্তিগত অর্ধশতকের দেখা পেয়েছেন। ফাহিমার বলে বোল্ড হওয়ার আগে ৭৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন আইরিশ কাপ্তান।

গ্যাবি লুইসের বিদায়ের পর একের পর এক উইকেট হারিয়ে ইনিংস বড় করতে পারেনি সফরকারী মেয়েরা। ৯৭ রানে তিন উইকেট থেকে দলীয় ১২৩ রানে ৬ ব্যাটার হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আয়ারল্যান্ড।

এরপর ইনিংসের শেষ বলে অলআউট হয় তারা। ১৮৫ রানে থামে সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ ৫২ রান এসেছে গ্যাবি লুইসের ব্যাট থেকে। ৪৫ বলে ২৭ রান করেন অর্লা প্রিন্ডারগাস্ট।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি