খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যুদ্ধ বিরতিতে সম্মত হিজবুল্লাহ-ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১০:১১ পূর্বাহ্ণ
যুদ্ধ বিরতিতে সম্মত হিজবুল্লাহ-ইসরায়েল

অবশেষে যুদ্ধ বিরতিতে পৌঁছাতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ এবং ইসরায়েল। দীর্ঘ আলোচনার পর ইসরায়েলের মন্ত্রিসভা সংঘর্ষ-বিরতি চুক্তিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এর অর্থ, দ্রুত এই চুক্তি কার্যকরী হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ প্রস্তাবের উপর ভিত্তি করে এই চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে। ২০০৬ সালে এই প্রস্তাবের উপর ভিত্তি করেই ইসরায়েল এবং হিজবুল্লার ৩৬ দিনের লড়াই বন্ধ হয়েছিল।

চুক্তিতে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে ইসরায়েল ধীরে ধীরে লেবানন থেকে তাদের সৈন্য ফিরিয়ে নেবে। অন্যদিকে হিজবুল্লার যোদ্ধাদেরও লিটানি নদীর উত্তরে সরে যেতে হবে। অর্থাৎ, ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তাদের চলে যেতে হবে।

জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সঙ্গে লেবাননের সেনা সীমান্তবর্তী অঞ্চলে যাবে এবং খেয়াল রাখবে যাতে হিজবুল্লা সেখানে নতুন করে তাদের সামরিক কাঠামো তৈরি করতে না পারে। দক্ষিণ লেবাননের সেনারা ১০ হাজার সৈন্য় মোতায়েন করবে। এই অঞ্চলটি হিজবুল্লার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লা বউ হাবিব একথা জানিয়েছেন।

একটি ত্রিপাক্ষিক মঞ্চ তৈরি করা হবে। যেখানে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী, ইসরায়েলের সেনা এবং লেবাননের সেনা থাকবে। আমেরিকা এবং ফ্রান্স এই মঞ্চে মধ্যস্থতা করবে। আমেরিকার নেতৃত্বে এই মঞ্চ গঠিত হবে।

একই সঙ্গে জো বাইডেন জানিয়েছেন, দুই দেশের মানুষ নিজেদের সম্প্রদায় বা গোষ্ঠীতে ফিরে যেতে পারবেন। লড়াই চলাকালীন যারা ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন।

ইসরায়েলের মন্ত্রিসভা যখন এই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে, তখনো লেবাননে লাগাতার আক্রমণ চালিয়ে গেছে ইসরায়েলের সেনা। এই প্রথম মধ্য বৈরুতেও আক্রমণ চালানো হয়। দক্ষিণ বৈরুত এবং শহরতলিতেও আক্রমণ হয়েছে। দক্ষিণ শহরতলির বেসামরিক মানুষকেও নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ ভোর চারটে থেকে যুদ্ধ-বিরতি চুক্তি কার্যকর হবে। তার আগে শেষবারের মতো বৈরুতজুড়ে আক্রমণ চালিয়েছে ইসরায়েল।

লেবাননের কেয়ারটেকার প্রধানমন্ত্রী নাজিব মিকাটি এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তার কথায়, ‘এই চুক্তি শান্তি ফিরিয়ে আনবে। মানুষ আবার নিজেদের ঘরে ফিরতে পারবেন। লেবাননের সরকার জাতিসংঘের সমস্ত নিয়ম যাতে পালিত হয়, সে দিকে খেয়াল রাখবে। শুধু তা-ই নয়, দেশের সেনা বাহিনী যাতে তাদের দায়িত্ব পালন করে, সে দিকেও লক্ষ্য রাখা হবে। লেবাননের পার্লামেন্টে হিজবুল্লার রাজনৈতিক প্রতিনিধিরা আছেন। বুধবার তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক হওয়ার কথা। সেখানে এই চুক্তি নিয়ে আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে।

এই চুক্তি রূপায়নের পিছনে ফ্রান্স এবং আমেরিকার হাত আছে। তারাই মধ্যস্থতা করেছে। ইসরায়েলের মন্ত্রিসভা চুক্তি চূড়ান্ত করার পর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ তাকে স্বাগত জানিয়েছেন। তার আশা, এই চুক্তি গাজাতেও সংঘর্ষ-বিরতির রাস্তা খুলে দেবে। গাজার লড়াই বন্ধের জন্যও মধ্যস্থতা করছে ফ্রান্স। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি, এএফপি

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি