খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হানিয়া আমির-বাদশার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১২:৫৬ অপরাহ্ণ
হানিয়া আমির-বাদশার ভিডিও ভাইরাল

ভারতীয় র‍্যাপার বাদশার সঙ্গে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের প্রেম এখন ওপেন সিক্রেট। তাদের প্রেম নিয়ে যখন সর্ব মহলে চলছে চর্চা ঠিক তখনই এই জুটির নতুন ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল! আর তা নিয়ে শোরগোল নেটিজেনদের মাঝে।

সম্প্রতি বাদশার কনসার্টে অংশ নিয়েছিলেন হানিয়া। এরপর তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ইভেন্টের একটি ক্লিপ পোস্ট করেন। সেখানে দেখা যায়, হানিয়াকে জড়িয়ে ধরে রেখেছেন বাদশা। ক্লিপটিতে দেখা যাচ্ছে, হানিয়া ও বাদশা হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। এরপর বাদশা হানিয়ার কাছে এসে তাকে বাহুডোরে আগলে নেন। মঞ্চে যাওয়ার আগে বাদশা সমবেত জনতার উদ্দেশে বলেন, হানিয়ার জন্য একটু আওয়াজ করুন।

এদিকে নিজেদের সম্পর্ককে আপাতত বন্ধুত্বের নাম দিয়েছেন দুজনে। ক্লিপটিতে পাক সুন্দরী হানিয়াকে ধূসর শার্ট এবং ট্রাউজারে দেখা গেছে। বাদশার পরনে ছিল টি-শার্ট ও প্যান্ট। ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, এ আমার সুন্দর বন্ধু! তিনি একজন নিখুঁত রকস্টার! বাদশা আসলে হিরো।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এটি পুনরায় শেয়ার করে বাদশা লিখেছেন, সবাই জানে আসল রকস্টার কে’। কনসার্টটি দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে বলে কিছু ভক্ত দাবি করলেও তাদের মধ্যে কয়েকজন দাবি করেছেন যে এটি কানাডায় অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে গত মাসে লন্ডনে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়েছিলেন হানিয়া। সেখানেও বাদশাও উপস্থিত ছিলেন যিনি দিলজিৎ দোসাঞ্জের সাথে মঞ্চ ভাগ করেছিলেন। সেখানেও হানিয়ার সঙ্গে বাদশার অন্তরঙ্গতা ফুটে ওঠে।

বাদশা এবং হানিয়া বেশ কিছুদিন ধরেই প্রেম করছেন বলে গুঞ্জন। বিশেষ করে দুবাইয়ে দেখা হলে তারা প্রায়ই ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করেন। হানিয়া তার সামাজিকমাধ্যমে বাদশাকে নিয়ে হামেশাই পোস্ট করে থাকেন।

এর আগে গ্রেস জ্যাসমিন মাসিহকে ২০১২ সালে বিয়ে করেছিলেন বাদশা। তাদের ৮ বছরের দাম্পত্যে ইতি ঘটে ২০২০ সালে। দুজনের এক কন্যাসন্তানও রয়েছে, জেসেমাই।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি