খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করল এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৫:১৭ অপরাহ্ণ
বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করল এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা, প্রতিরোধ ও ব্যবস্থাপনা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবস থিম ‘ব্রেকিং ব্যারিয়ারস, ব্রিজিং গ্যাপস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটিস বিভাগের কনসালটেন্ট ডা. শায়েলা কবির; এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটিস বিভাগের অ্যাটেনডিং কনসালটেন্ট ডা. এমরান উর রশিদ চৌধুরী; এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের অ্যাটেনডিং কনসালটেন্ট ডা. টিপু কুমার দাস এবং চিফ ডায়েটিশিয়ান মিস আসফি মোহাম্মদ ।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর চিফ অপারেটিং অফিসার সামির সিং বলেন, “বিশ্ব ডায়াবেটিস দিবস-এর এ বছরের থিম ‘ব্রেকিং ব্যারিয়ারস, ব্রিজিং গ্যাপস’কে কেন্দ্র করে এই আলোচনা সভার মাধ্যমে ডায়াবেটিসের নিয়ে জনমনে পর্যাপ্ত সচেতনতা তৈরি, বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের এই রোগ নিয়ে শিক্ষিত করে তুলতে আমাদের বিশেষজ্ঞদের মতামত ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।”

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটিস বিভাগের কনসালটেন্ট ডা. শায়েলা কবির বলেন, “ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা রক্তে উচ্চ শর্করার কারণে হয়ে থাকে। কয়েক প্রকার ডায়াবেটিসের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে টাইপ ২ সবচেয়ে বেশি দেখা যায়। এই টাইপ ২ ডায়াবেটিস সঠিক খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পরীক্ষা মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে। এ অনুষ্ঠানের মাধ্যমে এ রোগের বিস্তার কমাতে জনমনে সচেতনতা সৃষ্টিই আমাদের লক্ষ্য।”

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটিস বিভাগের অ্যাটেনডিং কনসালটেন্ট ডা. এমরান উর রশিদ চৌধুরী বলেন, “যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করা হয় তবে এটি হৃদরোগ, নার্ভ ও চোখের সমস্যা সৃষ্টি করতে পারে। প্রাথমিক সনাক্তকরণ এবং সঠিক ব্যবস্থাপনায় এসব ঝুঁকি কমিয়ে রোগীদের জীবন মান উন্নত করা যায়।”

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের অ্যাটেনডিং কনসালটেন্ট ডা. টিপু কুমার দাস বলেন, “দীর্ঘ সময় ধরে রক্তে উচ্চ শর্করা কিডনির ক্ষতি করতে পারে, যার ফলে কিডনির সমস্যা হতে পারে। নিয়মিত স্ক্রীনিং, রক্ত শর্করা নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা কিডনি সুরক্ষায় গুরুত্বপূর্ণ। এমন সেশনগুলোর মাধ্যমে রোগী ও সেবা প্রদানকারীরা প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন বলে আমরা আশা করি।”

চিফ ডায়েটিশিয়ান মিস আসফি মোহাম্মদ বলেন, “ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক খাদ্য গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেট গ্রহণের বিষয়ে সচেতনতা এবং প্রচুর ফাইবার, লিন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সহায়তা করে। আমাদের উদ্দেশ্য রোগীদের স্বাস্থ্যকর খাবার গ্রহনে উৎসাহিত করা।”

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি