খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ট্রাম্পের জয়ে বিশ্বব্যাপী শেয়ারবাজার ঊর্ধ্বমুখী, বাংলাদেশ উল্টোপথে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১০:৫২ অপরাহ্ণ
ট্রাম্পের জয়ে বিশ্বব্যাপী শেয়ারবাজার ঊর্ধ্বমুখী, বাংলাদেশ উল্টোপথে

ভোট গ্রহণ শেষে মঙ্গলবার রাত থেকেই ট্রাম্প জয়ী হওয়া পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। ফলে বুধবার সকাল থেকেই যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক স্টক সূচক ঊর্ধ্বমুখী এবং অন্যান্য মুদ্রার তুলনায় মার্কিন ডলারের দাম বাড়তে থাকে। এছাড়া বেড়েছে কিপ্টকারেন্সিরও দাম।

বুধবার (৬ নভেম্বর) উন্নত বিশ্বের কয়েকটি দেশের পুঁজিবাজর বিশ্লেষন করে এ তথ্য জানাগেছে।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ, এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাকের সকল স্টক সূচক ১ শতাংশেরও বেশি বেড়েছে। বুধবারও তার ধারাবাহিকতা বজায় রয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ৭০ পয়েন্ট বা ১ দশমিক ২৩ শতাংশ এবং নাসডাকে কম্পোজিট বাড়েছে ২৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ।

এছাড়া মার্কিন নির্বাচনের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে বিশেষ করে এশিয়ার পুঁজিবাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। জাপানে বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ স্টক সূচক ১০০৫ পয়েন্ট বা ২ দশমিক ৬১ শতাংশ বেড়েছে, যেখানে অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ স্টক সূচক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।

এশিয়ার আরেক উন্নত দেশ সিঙ্গাপুরের প্রধান সূচক এসজিএক্স নিফটি বেড়েছে ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ।

গত সোমবারও বড় ধরণের পতনের মুখে পড়েছিল ভারতের পুঁজিবাজার। ট্রাম্পের জয়ের আভাসে মঙ্গলবার থেকে বাড়তে শুরু করে ভারতীয় সূচক। বধুবার ভারতের প্রধান সূচক নিফটি ৫০ বেড়েছে ২৭৩ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ। তবে গতকালকেও বাংলাদেশের সূচক বাড়লেও আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে।

এছাড়া ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ে বিপরিত চিত্র চীনের হংকংয়ের পুঁজিবাজারে। হংকংয়ের প্রধান সূচক হ্যাং সেং স্টক ৪৬৮ পয়েন্টে বা ২ দশমিক ২৩ শতাংশ কমেছে। এছাড়া চীনের মূল ভূখণ্ড সাংহাই কম্পোজিট সূচক ৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৪ শতাংশ কমেছে।

ইউরোপের পুঁজিবাজরেও ঊধ্বমুখী ট্রেন্ড দেখা গেছে। যুক্তরাজ্যের প্রধান সূচক এফটিএসই ১০০ বেড়েছে ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ। এখন পর্যন্ত ফ্রান্সের সূচক এফআর ৪০ বেড়েছে ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ।

এদিকে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রে শত্রুতার সম্পর্ক থাকলেও ট্রাম্পের সাথে পুতিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রভাব পড়েছে রাশিয়ার পুঁজিবাজারেও। এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত রাশিয়ার প্রধান সূচক এমওইএক্স সিএফডি ৪৭ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। এছাড়া অন্য সূচক আরটিএস বেড়েছে ১৪ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ।

ইউরো, পাউন্ড এবং জাপানি ইয়েনসহ অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম প্রায় ১ শতাংশের বেশি বেড়েছে। আবার বিটকয়েনের দাম আজ ৭৫ হাজার ডলারের ওপরে উঠেছে, যা সর্বকালের সর্বোচ্চ দাম। এদিন সর্বোচ্চ ৭৫ হাজার ৩৬১ ডলারে দাম উঠেছিলো ডিজিটাল এ মুদ্রাটির।

বিশ্ব পুঁজিবাজরের বিনিয়োগ সংস্থা কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার সংবাদ মাধ্যমকে বলেন বলেন, ‘আজ আমরা বিশ্ব বাজারজুড়ে কিছু ওঠানামা দেখতে পাচ্ছি, বিশেষ করে মার্কিন ডলার এবং চীনা স্টকগুলো প্রধান উদাহরণ।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি