খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ওয়ালটনের মুনাফায় চমক, খুশি বিনিয়োগকারীগণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
ওয়ালটনের মুনাফায় চমক, খুশি বিনিয়োগকারীগণ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন অনুমোদন করা হয়। শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালকদের অবসর/পুনঃনিয়োগ এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে ৩ বছরের জন্য নিয়োগ প্রস্তাব অনুমোদন করেন।

এছাড়া, ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স এ কাশেম এন্ড কোং, চার্টাড একাউন্টেন্টস্কে এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে মেসার্স মোহাম্মদ সানাউল্লাহ এন্ড অ্যাসোসিয়েটস, চার্টাড সেক্রেটারি অ্যান্ড কনসালটেন্টের নিয়োগ এবং তাদের পারিশ্রমিক অনুমোদন করেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভী ও তাহমিনা আফরোজ তান্না, স্বতন্ত্র পরিচালক শামসুল আলম মল্লিক এবং অধ্যাপক এম সাদিকুল ইসলাম।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা ও জিয়াউল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন ও মো. আবু নাফিজ, কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা এবং কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তারা। ভার্চুয়াল মাধ্যমেও ওয়ালটনের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও কর্মকর্তারা উক্ত সভায় যুক্ত হন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্যে ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, বৈশ্বিক প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ২০২৩-২৪ হিসাব বছরে ব্যবসা পরিচালনায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ওয়ালটন। উক্ত হিসাব বছরে উল্লেখযোগ্য পরিমাণ মুনাফা অর্জনের প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক ও সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয়েছে।

সভায় যোগদানপূর্বক বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করায় এবং সহযোগিতা প্রদান করায় কোম্পানির শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডারসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম সভায় ২০২৩-২৪ হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি কোম্পানির আর্থিক সূচকের উন্নতি, ব্যবসায়িক অগ্রগতিসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, ২০২৩-২৪ হিসাব বছর ওয়ালটনের জন্য এক মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। আলোচ্য বছরে প্রায় ১ হাজার ৩৫৭ কোটি টাকা মুনাফা হয়েছে ওয়ালটনের। যা আগের বছরে ছিল প্রায় ৭৮৩ কোটি টাকা। কোম্পানির মুনাফার ব্যাপক উত্থানের প্রেক্ষিতে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়েছে। ভবিষ্যতে কোম্পানির মুনাফা আরও বৃদ্ধিপূর্বক আকর্ষণীয় লভ্যাংশ প্রদান করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি