খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মোহাম্মদ শাহজালাল ই-জেনারেশনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ
মোহাম্মদ শাহজালাল ই-জেনারেশনের চেয়ারম্যান

ইজেনারেশন পিএলসি’র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজালাল। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তিনি।

মোহাম্মদ শাহজালাল কাট্রি ব্রান্ডিং স্পেশালিষ্ট এবং ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্রাটেজিষ্ট হিসেবে পরিচিত। তিনি প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে ২৫ বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

শাহজালাল বলেন, “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তি ব্যবহার করে ইজেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। এর মাধ্যমে শুধু কোম্পানির অগ্রগতিই হবে না বরং বাংলাদেশও প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা পালন করবে।

ইজেনারেশনের নেতৃত্বের পাশাপাশি মোঃ শাহজালাল জিজিবি, এম/এস জয়নাল আবেদিন এবং এন.এম. এয়ার ইন্টারন্যাশনালের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠানও সফলভাবে পরিচালনা করছেন। যার মাধ্যমে তিনি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে তুলে ধরার পাশাপাশি ভ্রমণ, বাণিজ্য ও সরকারি খাতের কার্যক্রমকে ডিজিটাল সলিউশনের মাধ্যমে সহজতর করেছেন।

মোঃ শাহজালাল আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের সাথে সক্রিয় ছিলেন। তিনি ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত সিএইচওজিএম’র সময় বাংলাদেশ ট্রেড সেন্টার গঠন ও উদ্বোধনের আয়োজন করেন।

তিনি সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের আয়োজন করেন এবং পরবর্তীতে কিরগিজস্তানে ট্রেড সেন্টারের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের বৈশ্বিক উপস্থিতি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এর পাশাপাশি তিনি শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত ডালাডা আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে “বাংলাদেশ গ্যালারি” গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি