খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সেরা সিকিউরিটিজ হাউসের স্বীকৃত পেল ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ১১:৫৮ অপরাহ্ণ
সেরা সিকিউরিটিজ হাউসের স্বীকৃত পেল ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ইউরোমানি সিকিউরিটিজ হাউসেস অ্যাওয়ার্ডস ২০২৪-এ বাংলাদেশের “সেরা সিকিউরিটিজ হাউস” হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

ইউরোমানি কর্তৃক প্রদত্ত এই পুরস্কারটি একটি দেশের পুঁজিবাজারের সকল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্বের প্রতীক। এই সম্মান ইউসিবি ইনভেস্টমেন্টকে বাংলাদেশের পুঁজিবাজারের সব মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকারেজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং অন্যান্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থানীয় হিসেবে আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরেছে। অন্যান্য দেশের বিজয়ীদের মধ্যে সিঙ্গাপুরের ওসিবিসি সিকিউরিটিজ, চীনের চায়না ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কর্পোরেশন (সিআইসিসি), এবং ভারতের অ্যাক্সিস ক্যাপিটাল উল্লেখযোগ্য।

এই অর্জন ইউসিবি ইনভেস্টমেন্টের সাফল্যের ধারাবাহিকতায় নতুন এক মাইলফলক হিসেবে যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৩ এবং ২০২৪ সালে ইউরোমানি এবং ফাইন্যান্সএশিয়া এবং ২০২৩ সালে এশিয়ামানি কর্তৃক বাংলাদেশের “সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক” এর সম্মান অর্জন করেছে। মাত্র চার বছরের কম সময়ে ইউসিবি ইনভেস্টমেন্ট বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ১৬টি কর্পোরেট বন্ডের মধ্যে ৮টির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে, যা বাংলাদেশের তালিকাভূক্ত কর্পোরেট বন্ডগুলোর ৫০%।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমাদের সহযোগী প্রতিষ্ঠানের এই সাফল্য নিঃসন্দেহে ব্র্যান্ড ইউসিবিতে নতুন মাত্রা যোগ করবে। ইউসিবি ইনভেস্টমেন্ট এর আগে দেশের সেরা মার্চেন্ট ব্যাংক হিসেবে পুরস্কৃত হলেও এবার পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আমি তাদের গ্রাহকসেবা অব্যাহত রেখে ভবিষ্যতেও ধারাবাহিক সাফল্য কামনা করছি।”

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর এই অর্জন প্রসঙ্গে বলেন, “এই সাফল্য আমাদের সহকর্মীদের দক্ষতা ও পরিশ্রমের ফল। পাশাপাশি, এটি আমাদের গ্রাহকদের নিরন্তর সমর্থন ও নিয়ন্ত্রকদের সঠিক দিকনির্দেশনার ফসল। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে দেশের বাজারের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে আশাবাদী।”

২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইউসিবি ইনভেস্টমেন্ট সফলভাবে ৫৩টি চুক্তি সম্পন্ন করে গ্রাহকদের জন্য প্রায় ১২ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে, যা প্রতিষ্ঠানটির একটি অনন্য মাইলফলক।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি, ইউসিবি ইনভেস্টমেন্ট জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের প্রতিশ্রুতি পূরণের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি শিশুশিক্ষা ও স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং বয়স্ক পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক খাতে মুনাফার একটি অংশ দান করে থাকে। সেই সঙ্গে, প্রতিষ্ঠানটি প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে গ্রাহকদের জন্য আধুনিক, রিয়েল-টাইম সমাধান সরবরাহের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি