খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

২৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১১:০৫ অপরাহ্ণ
২৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

আজ (শুক্রবার) বাদ জুমা ঢাকা ০৭ সংসদীয় আসন লালবাগ থানার আওতাধীন, ২৩নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে সাত শহীদ কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন,২৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম আমিন। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ও ঢাকা ০৭ সংসদীয় আসনের ভোটারদের আশা আকাঙখার প্রতিক জননেতা হামিদুর রহমান হামিদ। অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম পারভেজ রেজা, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মোহসিন আলী লিটন, ঢাকা মহানগর দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দল সভাপতি জহীরুদ্দিন তুহিন, বিএনপি নেতা সংগ্রাম, এডভোকেট রফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা সাগর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা শফিকুল নাদিম এবং বিশিষ্ট ভ্রমণ লেখক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক ধর্ম সম্পাদক মুহাম্মদ জাভেদ হাকিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত দোয়া মাহফিলে ওয়ার্ড বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ ও স্থানীয় প্রবীণ বাসিন্দাদের সরব উপস্থিতি দোয়ার আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে। প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান হামিদ উপস্থিত নেতাকর্মী ও জনতার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে দেশনেত্রী বেগম খালেদাজিয়া ও শহীদদের আত্মার মাগফিরাত এবং তার নিজের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা সাঈদ হাসান মিন্টু।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি