ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবেছে শেরপুর
আবারও ভারতের পানির চাপ। ফেনী পর উত্তরবঙ্গ এবার শেরপুর। সাথে যোগ হয়েছে বৃষ্টি। ফলে ডুবেছে শেরপুর। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতীর মহারশি ও নালিতাবাড়ীর ভোগাই ও চেল্লাখালী ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শেরপুরের তিনটি উপজেলায় এখন পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নতুব নতুন নিম্ন এলাকা প্লাবিত হচ্ছে। কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তবে এখনও প্রশাসন বা জনপ্রতিনিধিদের কোনো সহায়তা তারা পাননি বলে জানান বন্যা দুর্গত এলাকার পানিবন্দি বাসিন্দারা।
উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ঝিনাইগাতী উপজেলা টিমসহ শ্রীবরদী উপজেলা টিম এবং শেরপুর জেলার একটি টিম।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর নাকুগাঁও পয়েন্টে ১৭২ সেন্টিমিটার, নালিতাবাড়ি পয়েন্টে ৫৬ সেন্টিমিটার, এবং চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৫২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, ঝিনাইগাতীর উপজেলা পরিষদসহ আশেপাশের অনেক এলাকায় পানিতে নিমজ্জিত হয়েছে। আমরা পরিস্থিতি পার্যবেক্ষণ করছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকানো খাবার বিতরণের প্রস্তুতি চলছে। পরিস্থিতি খারাপ হলে জেলা প্রশাসনের কাছে আরও অতিরিক্ত খাবারের জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানাব।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, জেলার তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গতদের উদ্ধারে ও শুকনো খাবার পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।






আপনার মতামত লিখুন