খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই হবে ঢাকাস্থ চাঁদপুর সমিতির মূল লক্ষ্য : অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫২ অপরাহ্ণ
সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই হবে ঢাকাস্থ চাঁদপুর সমিতির মূল লক্ষ্য : অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া

অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া কে আহবায়ক ও উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরাকে সদস্য সচিব করে “ঢাকাস্থ চাঁদপুর সমিতি”র ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন।
আজ ২৯শে সেপ্টেম্বর ২০২৪, ঢাকাস্থ পল্টনে এক অভিজাত হোটেলের অডিটোরিয়ামে ঢাকাস্থ চাঁদপুর জেলার সদস্যদের নিয়ে ৩য় সভায় অনুষ্ঠিত হয়।

সভায় সকলের মতামতের ভিত্তিতে ৪১ সদস্য বিশিষ্ট আহবান কমিট গঠন করা হয়। আগামী দিনে মানবিক চাঁদপুর জেলা গঠনে একযোগে কাজ করবে বলে জানান ঢাকা চাঁদপুর সমিতির নেতৃবৃন্দ।

সকলের ঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন এর অধ্যক্ষ নদীবাংলা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী রোটারিয়ান অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূঁইয়াকে আহবায়ক ও বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা কে সদস্য সচিব করে ৪১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়।

এসময় অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূঁইয়া বলেন, চাঁদপুরের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সর্বদা কাজ করাই হবে চাঁদপুর সমিতির মূল লক্ষ্য। ইলিশের বাড়ি চাঁদপুর নামে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। সে লক্ষ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। সমিতি গঠনের মাধ্যমে চাঁদপুরে নানান সামাজিক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে।

সমিতির অন্যান্য সদস্যদের মধ্যে উপদেষ্টা হিসেবে আছেন দুই বারের উপজেলা চেয়ারম্যান জনাব মো :শুক্কুর আলম পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব কেএম আবু তাহের, বিশিষ্ট ক্রীড়াবিদ মাহবুবুর রহমান শাহিন, পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক ডিজি মোস্তফা সারোয়ার কামাল, মাতৃভূমি গ্রুপের ভাইস চেয়ারম্যান, শিক্ষাবিদ এ বি এম হানিফ মিয়া ও কবি আবুল হোসেন বাঙালি।

যুগ্ন আহবায়ক হিসেবে রয়েছেন জেএস গ্রুপের কর্ণধার জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জান্নাত ল্যান্ডমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, নিউজ ২১ টিভির পরিচালক ও শিক্ষাবিদ লায়ন জি.এম ইমাম হোসাইন ইমন, বিশিষ্ট ব্যবসায়ী ও মাতৃভুমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার মো মাইন উদ্দিন মিয়া, বিশিষ্ট সাংবাদিক ও সময়ের আলো”র প্রকাশক গাজী আহমেদ উল্লাহ,আলমগীর হোসেন পলাশ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব,সমাজসেবক মাহবুবুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট সাংবাদিক এমএইচ রবিন, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী নজরুল ইসলাম, ব্যবসায়ী কবির হোসেন, ব্যবসায়ী আব্দুল হান্নান।

সদস্য হিসেবে আছেন আব্দুল মতিন (দপ্তর), মোহাম্মদ শাহাদাত হোসেন (কোষাধক্ষ্য), রত্না আতিকুর, মুক্তার আরেফিন, মহিউদ্দিন রাফি, সাঈদ হাসান,মো আনোয়ার শাহ, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, এডভোকেট হাসান মিয়াজী, আল কাউসার সিদ্দিক, মোফাজ্জল হোসেন, শহিদুল ইসলাম পাটোয়ারী, ফজলুর রহমান পলাশ, কামরুল হাসান, হাবিবুর রহমান প্রধান, নূরনবী শাওন, আব্দুস সামাদ, আজাদ হোসেন,উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন আগামী দিনে চাঁদপুর জেলাকে মানবিক জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে ঢাকাস্থ চাঁদপুর সমিতি অগ্রণী ভূমিকা পালন করবেন।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন