খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এভারকেয়ার চট্টগ্রামের হার্ট ফেইলিউর ক্লিনিক চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ
এভারকেয়ার চট্টগ্রামের হার্ট ফেইলিউর ক্লিনিক চালু

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম একটি বিশেষায়িত হার্ট ফেইলিউর ক্লিনিক চালু করেছে। অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ক্লিনিকে দ্রুততম সময়ের মধ্যে হার্ট ফেইলিউর সংক্রান্ত সবরকম চিকিৎসা-পরামর্শ প্রদান করা হবে।

ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর চিফ অপারেটিং অফিসার সামির সিং; ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডা: শেখ মোহাম্মদ হাছান মামুন; এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশ-এর সিনিয়র কনসালট্যান্ট, ইলেক্ট্রোফিজিওলজিস্ট, হার্ট ফেইলিউর স্পেশালিস্ট অধ্যাপক ডা: আতাহার আলী; এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডা: আরিফ মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ; ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ তারিক বিন আব্দুর রশিদ এবং মেডিকেল সার্ভিসেস ও কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের প্রধান ডা: তানিয়া লোধ।

ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডা: শেখ মোহাম্মদ হাছান মামুন বলেন, “হার্ট ফেইলিউর রোগীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম আনুষ্ঠানিকভাবে হার্ট ফেইলিউর ক্লিনিক চালু করেছে। উন্নত ডায়াগনস্টিকস ও ব্যক্তিগতকৃত চিকিত্সা পরিকল্পনা প্রদান করতে এই উদ্ভাবনী ক্লিনিকটি ডিজাইন করা হয়েছে। এই ক্লিনিকের লক্ষ্য, একটি দক্ষ মেডিকেল টিম ও অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় কার্যকরভাবে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করা ও সমাধানের চেষ্টা করা। হার্ট ফেইলিউর রোগীদের জন্য বিশেষায়িত যত্ন প্রদানের ক্ষেত্রে এই ক্লিনিকটি এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।”

এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশ-এর সিনিয়র কনসালট্যান্ট, ইলেক্ট্রোফিজিওলজিস্ট, হার্ট ফেইলিওর স্পেশালিস্ট অধ্যাপক ডা: মোঃ আতাহার আলী বলেন, “হার্ট ফেইলিউর একটি জটিল অবস্থা, যার সেবার জন্য বহুমুখী চিকিৎসা পদ্ধতির প্রয়োজন। এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে সদ্য চালু হওয়া হার্ট ফেইলিউর ক্লিনিক এ সকল রোগীদের জন্য ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনা প্রদানের উদ্দেশ্যে উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ যত্নের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যের দীর্ঘমেয়াদি উন্নতি নিশ্চিত করবে।”

এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশ-এর মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডা: আরিফ মাহমুদ বলেন, “এভারকেয়ার হাসপাতালের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা সেবা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। বাংলাদেশে হৃদরোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে এই হার্ট ফেইলিউর ক্লিনিক আমাদের প্রচেষ্টার প্রতিফলন।”

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম সম্পর্কে–
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম, বন্দরনগরীর সর্বপ্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট মাল্টি ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হাসপাতাল । এখানে থাকছে ২৪/৭ জরুরী বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭ টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ যা পুরো অঞ্চলের ধারণক্ষমতার শূন্যস্থান পূরণে সক্ষম। ৪ লক্ষ ৯২ হাজার বর্গফুট আয়তনের উপর নির্মিত হাসপাতাল টিতে সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও পাঁচ শতাধিকেরও বেশি মেডিকেল প্রোফেশনালসদের নিয়ে চট্টগ্রামের সর্বস্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করবে।

http://www.evercarebd.com/

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি