খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফ্লোরপ্রাইস পুঁজিবাজারের জন্য ক্ষতিকারকঃ সিএফএ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ
ফ্লোরপ্রাইস পুঁজিবাজারের জন্য ক্ষতিকারকঃ সিএফএ সোসাইটি

ফ্লোরপ্রাইস পুঁজিবাজারের জন্য ক্ষতিকার। আর কখনো যেন পুঁজিবাজারে ফ্লোর প্রাইস ফিরে না আসে সেই আহ্বান জানিয়েছে সিএফএ সোসাইটি বাংলাদেশ।

রোববার (২২ সেপ্টেম্বর) ইকোনমিক রিপোর্টাস ফোরামে (ইআরএফ) ‘পলিসি রিকমেন্ডেশনস অন ইকোনমি, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড দ্য ব্যাংকিং সেক্টর’ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন সিএফএ সোসাইটি বাংলাদেশের সেক্রেটারি কাজী মনিরুল ইসলাম।

কাজী মনিরুল ইসলাম বলেন, ফ্লোর প্রাইস পুঁজিবাজারে অনেক বড় ক্ষতি করেছে। বিদেশি বিনিয়োগকারীদের কাছে আমাদের বাজার সম্পর্কে নেতিবাচক ধারনা তৈরি হয়েছে। অনেক বিদেশি বিনিয়োগকারী আর কখনো বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ করতে আসবে না। এজন্য আর কখনো যেনো পুঁজিবাজারে ফ্লোর প্রাইস ফিরে না আসে।

তিনি বলেন, বন্ড মার্কেটে তারল্য নেই। এজন্য বন্ড মার্কেটে তারল্য বাড়ানোর জন্য কাজ করা উচিত। এছাড়াও পুঁজিবাজার বিশেষজ্ঞদের কথা বলার সুযোগ দিতে হবে। কারণ তাদের কথা বলার মাধ্যমে গুজব প্রতিরোধ করা সম্ভব হবে।

মার্জিন লোনের প্রক্রিয়া সঠিক ভাবে কাজ করছে না বলেও জানান কাজী মনিরুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মার্জিন লোন নিয়ে আমরা একটি বিশেষ চক্রাকারের মধ্যে পড়ে আছি। এটি সঠিকভাবে কাজ করছে না। মার্জিন লোনের রুলস এবং রেগুলেশন রিভিউ করতে হবে।

তিনি আরও বলেন, মার্জিন লোন যারা নিয়েছে তাদের মধ্যে অধিকাংশ ক্ষতির মুখে পড়েছে। এজন্য বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়ানো উচিত। তাদেরকে বোঝানো উচিত যে, মার্জিন লোন সবার জন্য না।

এছাড়াও তিনি বলেন, মার্কেট ক্যাপিটাল রেশিও বাড়াতে হবে। এজন্য ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে হবে। তবে ভালো কোম্পানিগুলো বিভিন্ন কারনে তালিকাভুক্ত হতে চায় না। বাজারে আসার জন্য তাদের আগ্রহী করার জন্য ট্যাক্স ইনসেনটিভ সহ আরও কিছু সুবিধা দেওয়া যেতে পারে।

দ্বিতীয়ত মিউচুয়াল ফান্ড পপুলারাইজড করতে হবে। ভালো একটি মিউচুয়াল ফান্ড ইন্ডাষ্ট্রি মার্কেট স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও মনে করছেন তিনি।

এদিন বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন সিএফএ সোসাইটির প্রেসিডেন্ট আসিফ খান। এছাড়াও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের এমডি মো. মনিরুজ্জামান এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও কাজী মনিরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি