খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে প্রথমবারের মতো ইন্ট্রাভাসকুলার আল্ট্রাসাউন্ড (IVUS) চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে প্রথমবারের মতো ইন্ট্রাভাসকুলার আল্ট্রাসাউন্ড (IVUS) চালু

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম হৃদরোগের আধুনিক চিকিৎসার অংশ হিসেবে অত্যাধুনিক প্রযুক্তি ইন্ট্রাভাসকুলার আল্ট্রাসাউন্ড (IVUS) সেবা চালু করেছে। এই উন্নত ডায়াগনস্টিক সরঞ্জামটি রক্তনালীগুলির ভিতর থেকে উচ্চ-রেজুলিউশনের ইমেজিং সরবরাহ করে করোনারি ধমনী রোগে আক্রান্ত রোগীদের আরও সঠিক রোগ নির্ণয় ও চিকিত্সার সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

IVUS -এ একটি ক্ষুদ্র আল্ট্রাসাউন্ড প্রোবকে ক্যাথেটারের ভিতর দিয়ে প্রবেশ করানো হয় যা ধমনীর দেয়াল, প্লাক জমা ও রক্ত প্রবাহের রিয়েল-টাইম ছবি প্রদান করে। এই বিস্তারিত দৃশ্যায়ন প্রচলিত অ্যানজিওগ্রাফির চেয়েও উন্নত। যার ফলে অ্যানজিওপ্লাস্টি পদ্ধতির সময় ব্লকেজের তীব্রতা ও স্টেন্ট স্থাপনের সর্বোত্তম অবস্থান সম্পর্কে আরও সঠিক মূল্যায়ন সম্ভব হয়।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডাঃ শেখ মো. হাসান মামুন বলেন, “এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আইভিইউএস সেবা চালু করা আমাদের বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার প্রদানের প্রতিশ্রুতির একটি মাইলফলক। এই প্রযুক্তির সাহায্যে, আমাদের হৃদরোগ বিশেষজ্ঞরা আরও তথ্যপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। ফলে রোগীর ফলাফল আরও উন্নত হবে এবং একইসাথে জটিলতা কম হবে বলে আমি আশা করি।”

IVUS রোগীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে এসেছে। এটি আরও ভালো চিত্র সরবরাহ করে চিকিত্সকদের সঠিক রোগ নির্ণয় করতে ও ব্যক্তিগত চিকিত্সা পরিকল্পনা তৈরি করতে সহায়তা করে। এটি রোগীর নির্দিষ্ট অবস্থার উপর ভিত্তি করে আরও ভাল যত্নের দিকে পরিচালিত করে। আইভিইউএস স্টেন্ট স্থাপনে আরও সুনির্দিষ্টভাবে সহায়তা করে, স্টেন্ট ব্লকেজ হওয়ার মতো জটিলতার ঝুঁকি হ্রাস করে। এছাড়াও, রিয়েল-টাইম ইমেজিংয়ের সাহায্যে চিকিত্সকরা প্রক্রিয়া চলাকালীন সমস্যাগুলি চিহ্নিত করতে ও সমাধান করাসহ রোগীর সুরক্ষা উন্নত করতে পারেন।

চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে IVUS -এর প্রবর্তন চিকিৎসা সেবার প্রতি হাসপাতালের প্রতিশ্রুতির অংশ এবং এই অঞ্চল জুড়ে রোগীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের প্রচেষ্টাকেই তুলে ধরে।

এভারকেয়ার চট্টগ্রাম, বন্দরনগরীর সর্বপ্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট মাল্টি-ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল। এখানে আছে ২৪/৭ জরুরী বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ, যা গোটা অঞ্চলের ধারণক্ষমতার শূন্যস্থান পূরণে সক্ষম। প্রায় ৪ লক্ষ ৯২ হাজার বর্গফুট আয়তনের উপর নির্মিত এই হসপিটালের সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও পাঁচ শতাধিকেরও বেশি মেডিকেল প্রোফেশনাল চট্টগ্রামের সকল স্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
www.evercarebd.com

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি