খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মানুষকে কষ্ট না দিয়ে ট্যাক্স আদায় বাড়াতে হবেঃ অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ
মানুষকে কষ্ট না দিয়ে ট্যাক্স আদায় বাড়াতে হবেঃ অর্থ উপদেষ্টা

ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর তাগিদ দিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ট্যাক্স জিডিপি রেশিও আমাদের বাড়াতে হবে। নিজেদের ব্যবহারের জন্য প্রচুর অর্থ লাগবে। সারাক্ষণ তো ঋণ নিয়ে চলতে পারবো না।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আসেন অর্থ উপদেষ্টা। এরপর তিনি এনবিআরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গেও।

দেশের শিল্প-বাণিজ্যের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকা আছে জানিয়ে সাবেক এ গভর্নর বলেন, ‘রাজস্ব আদায় এনবিআরের কাজ, কিন্তু এই আদায়টা যেন ম্যাক্সিমাম ও নিয়মমাফিক হয়। মানুষের যাতে কষ্ট না হয়।’

তিনি বলেন, ‘বেসরকারি খাতের কিছু ইস্যু আছে। বন্দরে তাদের পণ্য দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। বিল অব লেডিং, বিল অব এন্ট্রি- এসব সময়মতো করতে হবে। আর যদি কাগজপত্র না থাকে তো তা চাইবেন। মোদ্দা কথা সরকারের তরফ থেকে কোনো বাধা থাকবে না।’

কালো টাকা সাদা করার বিধান বলবৎ থাকবে কি না জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এ সম্পর্কে এখন কিছু বলবো না। এবার হলিস্টিক অ্যাপ্রোচে এনবিআর রিফর্মের (সামগ্রিকভাবে এনবিআর সংস্কারের) উদ্যোগ নেওয়া হবে।’

এনবিআরের প্রসারে মার্কিন ট্রেজারি বিভাগ সহায়তার প্রস্তাব দিয়েছে। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা বিষয়টি দেখছি। ওইদিকে আবার ফরেন এক্সচেঞ্জ মার্কেটের রিফর্মের জন্য ব্রিটিশ অ্যাম্বাসেডর প্রস্তাব দিয়েছেন। আমাদের দেশে যারা এক্সপার্ট আছেন, তাদের সঙ্গে কথা বলবো। তাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে বাইরের দিকে কেন তাকাবো।’

বৈঠকে এনবিআরের নতুন চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি