ব্যাংক একাউন্ট থেকে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে
আজ (রবিবার) থেকে একজন গ্রাহক তার একটি একাউন্ট থেকে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করতে পারবেন। গত সপ্তাহে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা ছিল ৩ লাখ টাকা।
নিরাপত্তার স্বার্থে নগদ টাকা উত্তোলনের সীমা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেউ এই সীমার বেশি উত্তোলন করতে পারবেন না। একই সঙ্গে কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক কেন্দ্রীয় ব্যাংকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় নগদ টাকা উত্তোলনের সীমা দেওয়া হচ্ছে।






আপনার মতামত লিখুন