রাওয়ালপিন্ডি টেস্টঃ মুশফিকের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
৬ উইকেটে ৪৪৮ রান তুলে পাকিস্তান ইনিংস ঘোষণা করার পর রাওয়ালপিন্ডিতে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। ব্যাটারদের কল্যাণে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। যেখানে বড় অবদান মুশফিকুর রহিমের। সেঞ্চুরি করে অপরাজিত আছেন তিনি। আর তার ব্যাটেই লিডের স্বপ্ন বুনছে বাংলাদেশ।
৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার লিটন দাস এদিন বেশিক্ষণ টিকতে পারেননি। অপরাজিত ৫২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা লিটন আজ নিজের নামের পাশে যোগ করতে পেরেছেন কেবল ৪ রান। ৫৬ রান করে উইকেটের পেছনে ধরা পড়েছেন তিনি।
লিটন ফেরার পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে আরও একবার জুটি গড়ার চেষ্টা করছেন মুশফিক।






আপনার মতামত লিখুন