খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চৌধুরী নাফিজ সরাফাত ও হাসান তাহের ইমামের বিও হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ
চৌধুরী নাফিজ সরাফাত ও হাসান তাহের ইমামের বিও হিসাব জব্দ

ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেসের অনিয়ম তদন্ত সংক্রান্ত বিএসইসির তদন্ত কমিটির কার্যক্রমে বাধা দেওয়ার প্রেক্ষিতে ব্রোকারহাউজটির বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে বিএসইসি। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটির দুই কর্ণধার চৌধুরী নাফিজ সরাফাত ও হাসান তাহের ইমামের সব বিও হিসাব স্থগিত করা হয়েছে। একইসঙ্গে ব্রোকারহাউজটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক জালাল একরামুল কবীরের সব বিও হিসাবও স্থগিত করা হয়েছে।

দেশের পুঁজিবাজারের বহুল আলোচিত-সমালোচিত দুই ব্যক্তি চৌধুরী নাফিজ সরাফাত ও হাসান তাহের ইমাম। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিও হিসাব স্থগিত করায় আলোচিত ব্যক্তিদের বিও হিসাবের বিপরীতে কোনো শেয়ার কেনাবেচা করা যাবে না। তাদের বিও হিসাবে থাকা শেয়ার অন্য কোনো বিও হিসাবে স্থানান্তর করা যাবে না। হিসাবগুলোতে তাদের কোনো নগদ তহবিল থেকে থাকলে, সেগুলোও উত্তোলন করা যাবে না।

মাল্টি সিকিউরিটিজের বিরুদ্ধে সম্মিলিত গ্রাহক হিসাবে বড় আকারের ঘাটতিসহ নানা ধরনের আভিযোগ আছে।

চৌধুরী নাফিজ সরাফাত ও হাসান তাহের ইমাম হচ্ছেন দেশের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস প্রাইভেট লিমিটেডের প্রধান দুই কর্ণধার। রেস বর্তমানে ১২টি মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে, যার মধ্যে ১০টি হচ্ছে মেয়াদি মিউচুয়াল ফান্ড (Close-end Mutual Fund) ও বাকী ৩টি হচ্ছে বেমেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund)। প্রচলিত আইন লংঘন করে এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমতি না নিয়ে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর অর্থ দিয়ে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে কিনে নিয়েছেন চৌধুরী নাফিজ সরাফাত ও হাসান তাহের ইমাম।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি