নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবেঃ পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকারের চূড়ান্ত লক্ষ্য নির্বাচনের দিকে যাওয়া। নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে।
রোববার (১১ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
নির্বাচন অবশ্যই করতে হবে জানিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, নির্বাচন করতে হবে অবশ্যই। নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে। কিন্তু আমরা এখনই বলতে পারছি না যে, ঠিক কতদিন লাগবে। এটা নিয়ে আপাতত কোনো স্পেকুলেট না করি। আমরা কিছুদিন অপেক্ষা করি। এই পরিস্থিতি আসুক দেশের।






আপনার মতামত লিখুন