সরকারের আলোচনার প্রস্তাবে আন্দোলনকারীদের ‘না’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান উপেক্ষা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা । আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
এর আগে একই ধরনের বক্তব্য দিয়েছেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলামও। তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা আমাদের নেই।
শুক্রবার (২ আগস্ট) রাতে গণভবনে এটি জরুরি বৈঠক হয়েছে। যেখানে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি সূত্র থেকে জানানো হয়।
এদিকে, দেশে চলমান আন্দোলন ঘিরে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টার পরেই আন্দোলনকারীরা সায়েন্স ল্যাবে জড়ো হতে থাকেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ করবে তারা। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন।






আপনার মতামত লিখুন