অনুমোদন পেল দৈনিক স্বদেশ বাংলা
দৈনিক পত্রিকা প্রকাশের অনুমতি পেয়েছে স্বদেশ বাংলা। আজ (১৬ জুলাই) ঢাকা জেলা প্রশাসন পত্রিকার ডিক্লারেশন প্রদান করেন। ডিক্লারেশন গ্রহণ করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক একেএম রাশেদ শাহরিয়ার।
স্বদেশ বাংলা এতদিন অনলাইন (www.swadeshbangla24.com) গণমাধ্যম হিসেবে কাজ করে আসছিল। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক একেএম রাশেদ শাহরিয়ার এর আগে দৈনিক বাণিজ্য প্রতিদিন এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি দৈনিক প্রথম আলো, বার্তা সংস্থা ইউএনবিসহ একাধিক গণমাধ্যমে গত ২৯ বছর ধরে কাজ করেছেন।
স্বদেশ বাংলা পত্রিকার ডিক্লারেশন গ্রহণ করে এক প্রতিক্রিয়ায় তিনি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া এই প্রক্রিয়ায় যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। তিনি পাঠক ও বিজ্ঞাপনদাতার সহযোগিতা চেয়ে পত্রিকাটিকে সেরা পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।






আপনার মতামত লিখুন