খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এনভিডিয়ার বাজার মূলধন হবে ৪৯ লাখ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৯:২৫ পূর্বাহ্ণ
এনভিডিয়ার বাজার মূলধন হবে ৪৯ লাখ কোটি ডলার

বিশ্বের ডেটা সেন্টারগুলোতে এআইভিত্তিক চিপ ব্যবহারের চাহিদা প্রতিবছর ৬০ শতাংশ হারে বাড়ছে। আগামী ১০ বছর প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ডেটা সেন্টারে এআই চিপ ব্যবহারের এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে অন্যতম চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারপ্রতি আয় হবে ১ হাজার ৩৫০ ডলার; শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ হবে ১ হাজার ডলার। এই নগদ প্রবাহ প্রবৃদ্ধির হার প্রতিবছর ৫ শতাংশ হলে পরবর্তী ১০ বছরে এনভিডিয়ার শেয়ারের দাম ২০ হাজার ডলারে উঠতে পারে; এই প্রক্রিয়ায় এনভিডিয়ার বাজার মূলধন ৪৯ ট্রিলিয়ন বা ৪৯ লাখ কোটি ডলারে উন্নীত হতে পারে। এসব দাবি জেমস আন্ডারসনের। 

একসময় টেসলা ও আমাজনের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন জেমস অ্যান্ডারসন। প্রযুক্তি জগতের অন্যতম এই সেরা সেই বিনিয়োগকারী এনভিডিয়া সম্পর্কে বড় ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেছেন, আগামী এক দশকের মধ্যে এই কোম্পানির বাজার মূলধন ৫০ ট্রিলিয়ন বা ৫০ লাখ কোটি ডলারের পৌঁছাতে পারে।

ফিন্যান্সিয়াল টাইমসের এক সংবাদে এমন তথ্য দেওয়া হয়েছে।

জেমস অ্যান্ডারসন মনে করেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যে বাড়বাড়ন্ত হচ্ছে এবং সেই প্রযুক্তির উত্থানে এনভিডিয়া যেভাবে কেন্দ্রস্থলে রয়েছে, তাতে এনভিডিয়ার বাজার মূলধন ৫০ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। অর্থাৎ আগে তিনি যেসব প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ করেছেন; সেই কোম্পানিগুলোর তুলনায় বর্তমানে এনভিডিয়ার সম্ভাবনা আরও কয়েক গুণ বেশি।

খবরে বলা হয়েছে, এনভিডিয়া মূলত চিপ তৈরি করে থাকে। এখন যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ হচ্ছে, সেই বিকাশ সম্ভব হচ্ছে এনভিডিয়ার চিপের কল্যাণে। এই চিপ ব্যবহারের মাধ্যমেই চ্যাটজিপিটি বিস্ময়কর সব কাজ করে দিচ্ছে। স্বাভাবিকভাবেই এই কোম্পানির এখন বাড়বাড়ন্ত। গত জুন মাসে এনভিডিয়ার বাজার মূলধন তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। কিছুদিনের জন্য তারাই ছিল বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি।

জেমস অ্যান্ডারসন আরও বলেন, এনভিডিয়ার ধারাবাহিকভাবে দ্রুত প্রবৃদ্ধি, হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতে প্রতিযোগিতামূলক সুবিধা এবং কোম্পানির সংস্কৃতি ও নেতৃত্ব—এই জিনিসগুলোই বিনিয়োগকারীরা খোঁজেন।

অ্যান্ডারসন বেইলি গিফর্ড নামের এক কোম্পানিতে প্রায় চার দশক কাজ করেছেন। সেখানে তিনি স্কটিশ মর্টগেজ ইনভেস্টমেন্ট ট্রাস্ট নামের একটি তহবিল পরিচালনা করতেন; ২০১৬ সালে এই কোম্পানি প্রথম এনভিডিয়ায় বিনিয়োগ করে। এর পরেই এনভিডিয়ার দ্রুত উত্থান শুরু হয়।

এরপর এনভিডিয়ার পরিচালনা পর্ষদে জায়গা নেওয়ার পরও জেমস অ্যান্ডারসন ঠিক জানতেন না, এই কোম্পানির প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি কী হবে। তিনি বলেন, ‘আমরা আসলে কিছুই ঠিক করিনি যে গেমিং, ক্রিপ্টো নাকি এআই—এগুলোর মধ্যে কোনটা হবে কোম্পানির মূল চালিকা শক্তি।’

এর আগে অ্যান্ডারসন টেসলা ও আমাজনের মতো কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন; কিন্তু ওই সব কোম্পানিতে বিনিয়োগের সঙ্গে এই সেমিকন্ডাক্টর উৎপাদনকারী কোম্পানিতে বিনিয়োগের পার্থক্য নিয়ে তিনি বলেন, ওই কোম্পানিগুলো ঠিক এনভিডিয়ার মতো উচ্চ মুনাফা পেত না।

বর্তমানে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে এসঅ্যান্ডপি ৫০০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধন প্রায় ৪৭ ট্রিলিয়ন বা ৪৭ লাখ কোটি ডলার।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি