খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রতিমাসে গড়ে গুলির ঘটনা অর্ধশত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৯:৪১ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে প্রতিমাসে গড়ে গুলির ঘটনা অর্ধশত

এ যেন মানবাধিকারের সবক দেয়া দেশের ভেতরটা অন্ত:সারশুণ্য। সারাবিশ্বকে মানবাধিকার শেখায় যে দেশ তারা নিজেদের দেশেই সেটা বাস্তবায়ন করতে পারে না। মানুষের জীবন যেন বন্দুকের গুলির সামনে টলটলায়মান। চলতি বছরের জানুয়ারিতে শিকাগোর শহরতলিতে তিনটি পৃথক স্থানে গুলি চালিয়ে ৮ জনকে হত্যা করেছিল এক হামলাকারী। চলতি বছর এখন পর্যন্ত মার্কিন মুলুকে বন্দুকধারীর তাণ্ডবের অন্যতম প্রথম বড় ঘটনা ছিল সেটি। তবে সেই শুরু বা শেষ নয়। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ছয় মাসেই যুক্তরাষ্ট্রে তিন শতাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

আর রোববার (১৪ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী অর্থাৎ দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরই হামলা হয়েছে নির্বাচনী জনসভায়। সেই ঘটনায় হামলাকারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। রক্তাক্ত হয়েছেন ট্রাম্প।

রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আমেরিকায় ৩০২টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সব মিলিয়ে ৩৯০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২১৬ জন। এরপর জুলাই মাসেও ট্রাম্পের ওপরে হামলার ঘটনাসহ ৩৪টি গুলির ঘটনা ঘটেছে আমেরিকায়। এসব ঘটনায় প্রায় হারিয়েছেন মোট ৩২ জন। এর মধ্যে সবচেয়ে বড় হামলাটি হয়েছিল কেন্টাকির ফ্লোরেন্সে। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৫ জন।

এদিকে গত ১০ জুলাই ক্যালিফোর্নিয়ার আলামেডায় এক বন্দুক হামলায় মৃত্যু হয়েছিল ৪ জনের। এই অবস্থায় ১৩ জুলাই পর্যন্ত চলতি বছর আমেরিকায় গুলির ঘটনায় মারা গেছেন ৪২২ জন। আর এখন পর্যন্ত গুলির ঘটনা ঘটেছে ৩৩৬টি।

প্রসঙ্গত, আমেরিকায় প্রায় নিয়মিত বন্দুক হামলার ঘটনা সামনে আসে। প্রতিবছরই এই ধরনের ঘটনায় কয়েকশ মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ৬৩২টি গুলির ঘটনা ঘটেছিল। ২০২২ সালে সে সংখ্যা ছিল ৬৪৭টি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি