খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদপুরের অনেক সূর্যসন্তান নিজেদের কর্মগুণে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেনঃ প্রকৌশলী মোহাম্মদ হোসাইন‌

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ
চাঁদপুরের অনেক সূর্যসন্তান নিজেদের কর্মগুণে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেনঃ প্রকৌশলী মোহাম্মদ হোসাইন‌

‌তরুণ লেখক আশিক বিন রহিমের লেখা ‘সংগ্রামে-অর্জনে চাঁদপুরের নারীগণ’ গ্রন্থের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য মঞ্চ ও আপনের যৌথ আয়োজনে ৬ জুলাই বিকেল ৪টায় চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে এ পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন‌। প্রধান আলোচক ছিলেন প্রবন্ধিক ও‌ গবেষক ড. সরকার আবদুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন‌ বলেন, বাংলাদেশের অনেক সূর্যসন্তানদের জন্মভূমি এই চাঁদপুর জেলা। যারা নিজেদের জীবন ও কর্মের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন এবং চাঁদপুরকে আলোকিত করেছেন। তাদের মধ্যে অসংখ্য নারী রয়েছেন। ‌এমন সব আলোকিত নারীদের জীবন-ও কর্ম নিয়ে আশিক বিন রহিম একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। ‌এজন্য লেখককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, আশিক বিন রহিম একজন তরুণ প্রতিভাবান ও‌ পরিশ্রমী লেখক। ‌ চাঁদপুরকে নিয়ে এর আগেও তিনি একটি গ্রন্থ রচনা করেছেন। ‌’সংগ্রামে-অর্জনের চাঁদপুরে নারীগণ’ গ্রন্থটিতে যে ২৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে,‌ আমি মনে করি এই সম্মান তাদের প্রাপ্য। এই গ্রন্থটির মাধ্যমে চাঁদপুরের আলোকিত নারীদের সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে।

যাদের নিয়ে এই গ্রন্থটি লেখা তাদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী, কণ্ঠসৈনিক মুক্তিযোদ্ধা কৃষ্ণা সাহা, চাঁদপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট মুনিরা আক্তার ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন পুরানবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগম, কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।
আপনের সভাপতি রোটারিয়ান ডা. রাশেদা আক্তারের সভাপতিত্বে ও সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আপনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, কবি ও নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়, কবি সুমন কুমার দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য কবি আব্দুল্লা-হিল কাফি, নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গনি, লেখক আশিক বিন রহিমের বড় ভাই আলী আকবর শেখ, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. নূরে আলম পাটওয়ারী, বঙ্গবন্ধু লেখক পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, কবি ও লেখক কবির হোসেন মিজি, কবি জাহিদ নয়ন, কবি আবু হানিফ, বাংলাদেশের ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন মীর, প্রকৌশলী নেছার পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, আপনের যুগ্ম সাধারণ সম্পাদক সিত্তুল মোনা চৈতি, সাংগঠনিক সম্পাদক আলামিন মুন্সী, সাহিত্য মঞ্চে সদস্য সদস্য তৈয়বসহ অন্যান্য লেখক ও সাহিত্যকর্মীবৃন্দ। ‌

এছাড়াও প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, বেলা ১২ টায় হাজীগঞ্জ-শাহরাস্তির প্রায় শতাধিক শ্রমজীবীদের মাঝে রেইনকোট বিতরণ করেন এবং হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর এতিমখানায় কোরআনে হাফেজদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি