খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পবিস কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদ্যুৎসচিবের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৭:৩১ পূর্বাহ্ণ
পবিস কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদ্যুৎসচিবের বৈঠক আজ

পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ দীর্ঘদিনের। পল্লী বিদ্যুৎ সমিতিকে নিয়ন্ত্রণ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। যারা জনগণকে সেবা দেয় তথা পবিস কর্মকর্তা-কর্মচারীরা যেসব সুবিধা বা বেতন-ভাতাদী পান তাদের সাথে আরইবির কর্মকর্তা-কর্মচারীদের সুুবিধার বিস্তর ফারাক। এতে ক্ষোভ পুঞ্জিভূত হতে থাকে। এসব নিয়ে অদৃশ্য লড়াই চলছিল। তবে সেই ক্ষোভের আগুনে যেন ঘি ঢেলে দেয় আরইবি নিজেই। আন্দোলনে থাকা কয়েকজন কর্মকর্তাকে শাস্তি দেয়ার পর ক্ষোভ ছড়িয়ে পরে সারাদেশের ৮০ টি সমিতির মাঝে। এরপর দাবি আদায়ে তারা শুরু করে কর্মবিরতি।

কর্মবিরতিতে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) এসব কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন বিদ্যুৎসচিব হাবিবুর রহমান। দু’দফা দাবিতে গত সোমবার থেকে সারা দেশের ৮০ সমিতির কর্মীরা কর্মবিরতি পালন করে আসছেন তারা।

দুই দফা দাবি হলো- পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পবিসকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। একই দাবিতে চলতি বছরের ৫ মে থেকে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের নিয়ে গত ১০ মে বিদ্যুৎ সচিবের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে আন্দোলনকারীরা তাদের দাবি তুলে ধরে। এরপর ৮ জুন সমিতির মহাব্যবস্থাপকের সঙ্গে আরইবির কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্দোলনকারীদের দাবি খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগ, আরইবি ও পবিস কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

২২ জুন সমিতির বোর্ড সভাপতিদের সঙ্গে বৈঠক করে আরইবি। এতেও সমস্যা সমাধান না হওয়ায় ১ জুলাই থেকে আবার কর্মবিরতিতে যায় পবিস কর্মীরা। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিদ্যুৎ সচিবের সঙ্গে আন্দোলনকারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এদিকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরইবি দাবি করেছে, পবিস কর্মীদের আন্দোলনের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীদের সতর্ক করে অফিস শৃঙ্খলা পরিপন্থী বা ফৌজদারি অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে বলা হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি