খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শেয়ারবাজার কেলেঙ্কারিতে ৩০ লাখ কোটি রুপি হারিয়েছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ
শেয়ারবাজার কেলেঙ্কারিতে ৩০ লাখ কোটি রুপি হারিয়েছেন বিনিয়োগকারীরা

ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার তিনদিনের মাথায় ৬ জুন কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন, নির্বাচন ঘিরে এযাবৎকালের ‘সবচেয়ে বড় শেয়ারবাজার কেলেঙ্কারির’ ঘটনা ঘটেছে। তার দাবি, এই কেলেঙ্কারীতে ভারতের বিনিয়োগকারীরা ৩০ লাখ কোটি রুপি হারিয়েছেন । আর এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি যৌথ পার্লামেন্টারি কমিটি (জেপিসি) গঠনের দাবি জানিয়েছেন রাহুল।

খবর অনুসারে, মুম্বfইয়ে শরদ পওয়ারের বাড়িতে মঙ্গলবার সকালে বৈঠক করলেন তৃণমূলের তিন সাংসদ। বাংলার শাসকদলের তরফে পাওয়ারের বাড়ি ‘সিলভার ওক’-এ ওই বৈঠকে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ। শরদ-কন্যা সুপ্রিয়া সুলেও ছিলেন বৈঠকে। যোগ দিয়েছিলেন উদ্ধব ঠাকরের শিবসেনার অন্যতম নেতা অরবিন্দ সবন্তও।

ভারতে জাতীয় নির্বাচনকে (লোকসভা) কেন্দ্র করে নরেন্দ্র মোদির বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার বিষয়টি তদন্ত চেয়ে নিয়ন্ত্রক সংস্থা সেবির কাছে দাবি জানানোর উদ্যোগ নিয়েছে বিরোধী দলীয় জোট এনডিএ। এর অংশ হিসেবে জোটের অন্যতম নেতা শরদ পাওয়ারের বাসভবনে একাধিক দলের প্রতিনিধিরা বৈঠক করেছেন।

খবর আনন্দবাজার পত্রিকার।

পরে শরদ তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘‘তৃণমূলের সাংসদেরা এসেছিলেন। বুথফেরত সমীক্ষার পর্বে শেয়ার বাজারকে যে ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল তা নিয়ে তদন্তের জন্য সেবির কাছে দাবি জানানো হবে। তৃণমূল যে দাবি তুলেছে তার সঙ্গে আমি একমত।’’ তৃণমূল সাংসদ কল্যাণ অবশ্য এখনই ওই বিষয়ে খোলাখুলি কিছু বলতে চাননি। তাঁর বক্তব্য, তাঁরা পওয়ারের বাড়িতে গিয়েছিলেন ‘সৌজন্য সাক্ষাৎ’ করতে। তবে তৃণমূল সূত্রের খবর, ওই বৈঠকের বিষয়ে তিন সাংসদ দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন। তার আগে দলীয় শৃঙ্খলা মেনেই তাঁরা প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না।

তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় বুথফেরত সমীক্ষার পর থেকেই শেয়ার বাজার দুর্নীতি নিয়ে সরব। তৃণমূলের অভিযোগ, ফাটকা বাজারে বিনিয়োগে উস্কানি দিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এ নিয়েই সেবির তদন্ত চায় বাংলার শাসকদল। তৃণমূলের দাবি, সেই তদন্তের আওতায় রাখা হোক মোদী-শাহকেও।

উল্লেখযোগ্য বিষয় হল, ‘ইন্ডিয়া’-ভুক্ত দলগুলি পওয়ারের বাড়ির বৈঠকে থাকলেও কংগ্রেসের কাউকে সেখানে দেখা যায়নি। নির্বাচনের ফলঘোষণার পরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘ইন্ডিয়া’র বৈঠকের পরে তিনি দিল্লিতে পৃথক ভাবে বৈঠক করেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা এবং সঞ্জয় সিংহদের সঙ্গে। তার পরে দিল্লি থেকে মুম্বই গিয়ে উদ্ধবের সঙ্গেও দেখা করেছিলেন অভিষেক। সেই বৈঠকে ছিলেন উদ্ধবের পুত্র আদিত্য ঠাকরেও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই ‘দৌত্য’কে জাতীয় রাজনীতিতে অনেকেই ‘ইন্ডিয়া’র সমান্তরাল গোষ্ঠী তৈরির প্রয়াস হিসেবে বর্ণনা করেছিলেন। দেখা গেল, মঙ্গলবার পওয়ারের সঙ্গে বৈঠকেও কংগ্রেসের কেউ রইলেন না।

সূত্রের খবর, সেবি দফতরে স্মারকলিপি দিতে যাওয়ার প্রতিনিধিদলে তৃণমূল পাশে পেতে চায় পওয়ার এবং উদ্ধবদের। মঙ্গল-সকালে তারই সূচনা হয়ে গেল ‘সিলভার ওক’-এ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি