ভারতের জম্মু-কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলা
ভারতের জম্মু ও কাশ্মিরের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এ সময় দুই সেনা আহত হয়েছে। বুধবার (১২ জুন) শেষ রাতে ওই ঘাঁটিতে হামলা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এ সব তথ্য জানিয়েছে ।
এ ব্যাপারে এক বিবৃতিতে পুলিশ বলেছে, সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপয়েন্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্তরগোলা এবং দোদায় লড়াই করছে।
এর আগে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।
এর তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাদে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হন। যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন।






আপনার মতামত লিখুন