আনার হত্যার মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে’
সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যার মূল কারণ উদঘাটনে কাজ চলছে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ঝিনাইদহ সন্ত্রাস-পূর্ণ একটি এলাকা। কিভাবে এমন একটি হত্যাকান্ড ঘটলো এ ঘটনায় তদন্ত চলছে।
মঙ্গলবার রাজধানীর রাজারাবাগ পুলিশ অডিটরিয়ামে হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আনার যে চোরাচালান ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে খুন হয়েছেন তা কখনও বলা হয়নি।
আনোয়ারুল আজীম আনারের মেয়ে ডরিন সন্দেহজনকদের নাম বলেছেন। কাদের নাম বলেছেন তিনি– এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি কিংবা তদন্তকারী কর্মকর্তাদের পক্ষে তদন্ত না করে কোনো কিছুই বলা সম্ভব না।
পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় পুলিশ সদস্যদের কাউন্সেলিংয়ের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের ট্রেনিংয়ের সময় মানসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিতভাবে কয়েকদিন ট্রেনিং দেওয়া হয়। যাতে মেন্টাল স্ট্রেস তাদের কম থাকে। গুলিতে পুলিশ সদস্য নিহতের ঘটনার কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে সেটা নিয়ে আইজিপি রিসার্চ করছেন।






আপনার মতামত লিখুন