সুপার এইটে খেলা নিশ্চিত করলো দ. আফ্রিকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে চার রানের জয় নিয়ে সুপার এইটে খেলা নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। নিউ ইয়র্কের উইকেট ছিল আগের ম্যাচগুলোর মতোই, রান করার জন্য ছিল কষ্টকর এবং ব্যাটারদের সাবধানী ব্যাট করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকা চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার পেসার তানজিম সাকিবের আগুনে পেসের সামনে মাত্র ২৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। তবে পঞ্চম উইকেটে হেইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা। তবে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।
১১৪ রান তাড়া করতে নেমে ভালো সূচনার ইঙ্গিত দিলেও বেশিক্ষণ উইকেটে টেকেনি তানজিদ হাসান তামিম। কাগিসো রাবাদার প্রথম দুই বলে দুটি চার মারা তামিম ওভারের শেষ বলে কট বিহাইন্ড হন ৯ বলে ৯ রান করা করে।
তামিমের বিদায়ের পর বাংলাদেশ দলকে টানতে থাকেন লিটন ও শান্ত। সাবধানী ব্যাটিংয়ে ১ উইকেটে ২৯ রান তুলে পাওয়ারপ্লেতে শেষ করে বাংলাদেশ। কিন্তু সপ্তম ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন লিটন।
এরপর ক্রিজে এসে আনরিখ নরকিয়ার অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে কুপোকাত হন সাকিব আল হাসান। অনিয়ন্ত্রিত শটে অনেক উঁচুতে উঠে যাওয়া বল অনায়াসে লুফে নিলেন এইডেন মার্করাম। ৪ বলে সাকিবের সংগ্রহ ৩ রান। অষ্টম ওভারে ৩৭ রানে তৃতীয় উইকেট হারায় টাইগাররা।
৫০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর জুটি গড়েন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ।






আপনার মতামত লিখুন