আজ লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। এদিন ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সোমবার (১০ জুন) ওরিয়ন ফার্মার ১৫ কোটি ২২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের আজ ১৩ কোটি ৩৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৭৬ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।






আপনার মতামত লিখুন