জাতিসংঘের কালো তালিকায় ইসরাইল
ফিলিস্তিনির গাজায় সাড়ে ১৫ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে ইসরাইল বাহিনী। এ ঘটনায় ইসরাইল বাহিনীকে জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে জাতিসংঘ। আজ শনিবার সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, শিশুদের এভাবে হত্যা করা সত্যিই লজ্জাজনক। এ ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে যে পদক্ষেপ নিতে যাচ্ছেন তা যথোপযুক্ত।
অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ১৫ হাজার শিশুকে হত্যা করা ইসরায়েলের উচিত হয়নি। শিশুদের হত্যার এ তালিকা অত্যন্ত লজ্জার।
এদিকে গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৭৭ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ২২১ জন






আপনার মতামত লিখুন