উপজেলা চেয়ারম্যান হলেন যারা
বিচ্ছিন্ন কয়েকটি অনিয়মের ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই শেষ হয় উপজেলা পরিষদ নির্বাচন। শেষ ধাপে ৬০টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সহিংসতামুক্ত নির্বাচন হওয়ায় সন্তুষ্ট ইসি। আগারগাঁয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানান, এই ধাপে অনিয়ম ও সহিংসতায় জড়িত থাকায় ২৮ জনকে আটক করা হয়েছে। আর আহত হয়েছে ১৬ জন।
এ পর্যন্ত পাওয়া ফলাফলে ফরিদপুরের বোয়ালমারীতে এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া এবং কাজী মনিরুল হক আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইলের গোপালপুরে কেএম গিয়াস উদ্দিন, মির্জাপুরে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সখীপুরে মুহাম্মদ আবু সাইদ মিয়া এবং বাসাইলে জয়ী হয়েছেন কাজী অলিদ ইসলাম।
চাঁদপুরের ফরিদগঞ্জে খাজে আহমেদ মজুমদার এবং কচুয়ায় জয়ী হয়েছেন মো. মাহবুব আলম।
রেহানা বেগম কুমিল্লার হোমনায়, নাঙ্গলকোটে নাজমুল হাসান বাছির ভূঁইয়া এবং চৌদ্দগ্রামে নির্বাচিত হয়েছেন রহমত উল্লাহ বাবুল।
কিশোরগঞ্জের বাজিতপুরে রেজাউল হক কাজল, আবুল মনসুর ভৈরবে এবং কুলিয়ারচর একক প্রার্থী হিসেবে আবুল হোসেন লিটন আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
চট্টগ্রামের বাঁশখালীতে মো. খোরশেদ আলম এবং ফেনীর ছাগলনাইয়ায় মিজানুর রহমান মজুমদার নির্বাচিত হয়েছেন।
রাজশাহীর বাঘায় লায়েব উদ্দিন লাভলু এবং চারঘাটে জয়ী হয়েছেন কাজী মাহমুদুল হাসান।
বগুড়ার নন্দীগ্রামে আনোয়ার হোসেন রানা ও ধুনটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আসিফ ইকবাল।
সিরাজগঞ্জের কামারখন্দে আব্দুল মতিন চৌধুরী এবং রায়গঞ্জে গোলাম হোসেন শোভন সরকার বিজয়ী হয়েছেন।
রংপুরের বদরগঞ্জে ফজলে রাব্বী সুইট এবং তারাগঞ্জে আনিছুর রহমান লিটন জয়ী হয়েছেন।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আতাউর রহমান মিল্টন, পার্বতীপুরে হাফিজুর রহমান প্রামাণিক এবং নবাবগঞ্জে তাজওয়ার মোহাম্মদ ফাহিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সিলেটের কানাইঘাটে মোস্তাক আহমদ পলাশ এবং জকিগঞ্জে লোকমান উদ্দিন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ সদরে চেয়ারম্যান পদে খায়রুল হুদা চপল জয়ী হয়েছেন।
হবিগঞ্জের মাধবপুরে বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. শাহজাহান এবং চুনারুঘাটে নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান।
বরিশালের বাবুগঞ্জে মোসা. ফারজানা বিনতে ওহাব জয়ী হয়েছেন।
বরগুনার আমতলীতে গোলাম সরোয়ার ফোরকান ও তালতলীতে মনিরুজ্জামান মিন্টু নির্বাচিত হয়েছেন।
ভোলার মনপুরায় মো. জাকির হোসেন এবং চরফ্যাশনে জয়নাল আবেদীন আকন নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহের ভালুকায় হাজী রফিকুল ইসলাম রফিক, গফরগাঁওয়ে আশরাফ উদ্দিন বাদল এবং নান্দাইলে জিতেছেন আমিনুল ইসলাম শাহান।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মো. রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
খুলনার দাকোপে আবুল হোসেন, বটিয়াঘাটায় মো. মোতাহার হোসেন এবং রূপসায় এস এম হাবিবুর রহমান জয়ী হয়েছেন।
যশোর সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদ চাকলাদার ফন্টু।






আপনার মতামত লিখুন