মোদির একক আধিপত্যে
শেষ হয়েছে অপেক্ষা। ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের ফলই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাতে অনুমিতভাবেই জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। একই সঙ্গে ফের দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদি। তবে গত দুই নির্বাচনের মতো এবার আর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি জাতীয় এই নির্বাচনে। বিজেপিকে এবার সরকার গঠনে পুরোপুরি নির্ভর করতে হয়েছে জোটের ওপর।
ভারতে সরকার গঠনের জন্য লোকসভায় ন্যূনতম ২৭২ টি আসন প্রয়োজন হয়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির সমর্থন পেলে তবেই বিজেপি সরকার গড়তে পারবে।
ওই দুই নেতা এখন এনডিএ জোটে থাকলেও দুজনেই রাজনৈতিক কৌশল আর জোট বদল করতে সিদ্ধহস্ত।
এবছরের জানুয়ারিতে আবারও জোট বদল করে এনডিএ-তে যোগ দেন তিনি। বিহারে এখন এনডিএ-র সঙ্গে সরকার চালাচ্ছেন তিনি, এবং লোকসভা নির্বাচনেও এই জোটে সামিল ছিল তার দল।
জেডি (ইউ) বিহারে ১২ টি আসন জিতেছে, এতটা তারা প্রত্যাশা করেননি। আবার বিজেপিও সে রাজ্যে ১২টি আসন পেয়েছে। এনডিএ-র অন্যান্য সঙ্গীদের মধ্যে এলজেপি (রাম বিলাস) পাঁচটি এবং জিতন রাম মাজির দল একটি আসন পেয়েছে। অর্থাৎ বিহারে এনডিএ পেয়েছে মোট ৩০টি আসন।
অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি বা টিডিপি পেয়েছে ১৬টি আসন। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওই রাজ্যে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল। টিডিপি বিধানসভার ১৭৫ টি আসনের মধ্যে ১৩৫ টিতে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। টিডিপি আগে থেকেই এনডিএ’র শরিক।
লোকসভা নির্বাচনের ফলাফল বেরনোর পরে এই দুই নেতা এখন হয়ে উঠেছেন ‘কিংমেকার’। প্রবীণ সাংবাদিক সঞ্জীব শ্রীবাস্তব বলছেন, ‘নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ক্রাচ ছাড়া এই সরকার চলতে পারবে না এবং নীতীশ কুমার তো হাওয়ার দিক বদলের মতো জোট বদলিয়ে ফেলেন।
তিনি বলছেন, ‘এখন এই দুটি ক্রাচ বিজেপির গলায় ঘণ্টার মতো হয়ে গেছে। তারা দুজনেই পুরোনো ওস্তাদ খেলোয়াড় এবং অভিজ্ঞ রাজনীতিবিদ।
গত ১০ বছর যখন সরকার চালিয়েছেন নরেন্দ্র মোদি, তখন ক্ষমতা পুরোটাই তার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতেই থেকেছে, অন্য কেউ ক্ষমতার কেন্দ্রে ছিলেন না। কিন্তু এখন জোট সরকার হলে সেখানে অন্যরাও অংশগ্রহণ করবে, তাদের কথাও শুনতে হবে, তবেই সরকার চলতে পারবে।
নির্বাচনের ফলাফল যখন মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়, তখন কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে সরকার গঠন নিয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, আজ বুধবার জোটের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও লেখেন , ‘নীতীশজি দেশকে বোঝেন। আমরা জানি কীভাবে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সম্মান করতে হয়, গণতান্ত্রিক পদ্ধতিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, মানুষকে ঐক্যবদ্ধ করতে হয়। এই মুহূর্তে আমরা এনডিএ জোটে আছি, কিন্তু আগেও এবং এখনও মানুষ নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান।’
দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রাই সাংবাদিক সম্মেলন করে চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছেন।
ফল ঘোষণার পর রাতে বিজেপির সদর দপ্তরে ভাষণ দেওয়ার সময় যতই নরেন্দ্র মোদি বারে বারে ‘এনডিএ’র সরকার গঠনের কথা বলুন, সবার নজর এখন নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপরেই।
তারা দুজনেই কিন্তু জোট সঙ্গী আর রাজনৈতিক কৌশল বদলানোর জন্য সুপরিচিত। আজ, বুধবার দুই জোটেরই বৈঠক রয়েছে। রাজনৈতিক কৌশল ঠিক করে সরকার গঠনের জন্য কোন জোট কী সিদ্ধান্ত নেয়, এই দুই বৈঠকের পরেই তা স্পষ্ট হবে।






আপনার মতামত লিখুন